শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৭:৫৮ পিএম, ২০২৪-১১-১৮
ফেনীর খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে তল্লাশি করে দ্বিজেন ধর নামের একজনকে ১০ (দশ) টি সোনার বার সহ গ্রেফতার করে পুলিশ। সে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সুধাংশু ধর এর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামীয় একটি বাসে করে সোনার চালান কুমিল্লার দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা বাজার ব্রিজের ওপর গাড়িটি থামিয়ে তল্লাশি করে পুলিশ। এ সময় বাসের যাত্রী দ্বিজেন ধরের স্যান্ডেলের সোলের ভেতর স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১০ (দশ) টি সোনার বার যার পাঁচ পিচের গায়ে অস্পষ্টভাবে ইংরেজীতে AL ETIHAD ‘G’ DUBAI UAE 10 TOLA 999.0 লেখা আছে, অপর পাঁচ পিচের গায়ে অস্পষ্টভাবে ইংরেজীতে MWG UAE 10 TOLA 999.0 লেখা ছিলো। বারগুলোর ওজন ১১৬৬.৭১ গ্রাম, যার বর্তমান বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited