শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৬:০৮ পিএম, ২০২৪-১১-৩০
রাজধানীর হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ১২ (বার) কেজি সোনাসহ এক মালয়েশিয়ান নাগরিককে আটক করা হয়। তার নাম চো ইয়ো চার।
এনএসআই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে একটি ফ্লাইটে ঢাকায় নামেন ওই যাত্রী। এরপর ভিসা অন এরাইভাল এলাকায় এলে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এনএসআই সদস্যরা তাকে নজরদারি করেন। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর সোনা চোরাচালানের সাথে জড়িত থাকার সন্দেহে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে আর্চওয়ে মেশিনে তার শরীর স্ক্যান করলে শার্টের নিচে ভেস্টের ভেতর সোনার উপস্থিতি টের পাওয়া যায় এবং তার শরীরে তল্লাশি চালিয়ে ১২ (বার) টি সোনার বার উদ্ধার করা হয়। যার প্রতিটির ওজন ১ কেজি করে মোট ১২ (বার) কেজি এবং আনুমানিক বাজারমূল্য চৌদ্দ কোটি ৪০ লক্ষ টাকা।
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন 'দৈনিক আমাদের বাংলা'কে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited