বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে বোরোর বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি

কক্সবাজার, প্রতিনিধি :    |    ০৫:২২ পিএম, ২০২১-০৫-০৫

কক্সবাজারে বোরোর বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি

কক্সবাজারে এ বছর বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সরকার সার ও বীজে বিশেষ প্রণোদনা দিয়ে কৃষকদের স্বার্থ রক্ষা করায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের। 
গত  (২ মে) পর্যন্ত ৩৮ শতাংশ ধান কাটা হয়েছে এবং অবশিষ্ট ধান ১ মাসের মধ্যে ঘরে তুলবে কৃষকরা এমনটাই জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোঃ এখলাস উদ্দিন।
আগামিতে যেহেতু কালবৈশাখীর আশংকা রয়েছে সেহেতু কৃষকরা যেন পাকা ধান দ্রুত কর্তন করে ঘরে তুলে এমন পরামর্শ প্রদান করেন এ কর্মকর্তা। রাবার ড্যামের অচলাবস্থার কারণে সদরে সামান্য উৎপাদন কম হলেও সেটি মোট উৎপাদনে তেমন প্রভাব পড়বেনা বলেও তিনি নিশ্চিত করেন।
এদিকে বোরোর বাম্পার ফলনের কারণে কৃষকরা মহাখুশি। এ কর্মকর্তার দাবি কক্সবাজারে বোরোর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে খাদ্যে উদ্বৃত্ত থাকবে। তবে প্রাকৃতিক দুর্যোগ হলে ভিন্ন কথা। যদি শতভাগ পাকা ধান কৃষকরা ঘরে তুলতে পারে তাহলে জেলার ২৪ লাখ মানুষের যোগান দিয়ে চাল উদ্বৃত্ত থাকবে বলে মনে করেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিবিড় বার্ষিক সফল উৎপাদন কর্মসূচীর আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে বোরো ধানের উপজেলা ভিত্তিক জমি আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং অগ্রগতি নির্ধারণ করা হয়। জেলায় চলতি বোরো মওসুমে ৫২  হাজার ৫শ হেক্টর জমিতে আবাদের বিপরীতে সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ ১৪ হাজার ৫৬ মেট্রিক টন চাল। যেহেতু ৩৮ শতাংশ ধান কাটা শেষ হয়েছে সেকারণে লক্ষ্যমাত্রা নিরুপন কয়েকদিনের মধ্যে জানা যাবে। তবে যেভাবে মাঠে ফসল উৎপাদন হয়েছে সে কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করেন উপ পরিচালক ড. মোঃ এখলাসুর রহমান। এ জন্য শতভাগ ধান কর্তন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
উপজেলা ভিত্তিক আবাদ ও উৎপাদনের অগ্রগতি যথাক্রমে চকরিয়ায় ১৮ হাজার ৮০০ হেক্টরে ৭৭ হাজার ৬শ ২৩ মেঃ টন, পেকুয়ায় ৭ হাজার ৩শ হেক্টরে ২৯ হাজার ৩শ ৭৫ মেঃ টন, রামুতে ৬ হাজার ৬০০ হেক্টরে ২৫ হাজার ৭শ ৯৪ মেঃ টন, সদরে ৭ হাজার ৩শ   হেক্টরে ২৮ হাজার ৭শ ৭ মেঃ টন, উখিয়ায় ৬ হাজার  ৪৫০ হেক্টরে ২৫ হাজার ৩শ ৫৮মেঃ টন, টেকনাফে ১ হাজার  ২শ ৭৭ হেক্টরে ৪ হাজার ৭শ ৬৭ মেঃ টন, মহেশখালীতে ৭ হাজার ১ শ হেক্টরে ২৮ হাজার ৭শ ২৬ মেঃ টন এবং কুতুবদিয়ায় ২ হাজার ৬শ ৪৫ হেক্টরে ১০ হাজার ৩শ ৮৭ মেঃ টন।
জেলায় বোরো মওসুমে ৩ জাতের ধানের  উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এদের মধ্যে ৮৮৮৫ হেক্টরে হাইব্রীড জাতের ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪১,৭৫৯ মেট্রিক টন, উফশী জাতের ৪৬ হাজার ৬শ ৪৯ হেক্টরে ১ লাখ ৮২ হাজার ৮শ ৬৪ মেঃ টন এবং স্থানীয় জাতের ৭৫৩ হেক্টরে ১ হাজার ৪শ ৬০ মেঃ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
এদিকে সদরের পিএমখালীতে দায়িত্বরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফা বলেন,  রাবারড্যাম অকেজো থাকায় আমার দায়িত্বরত এলাকায় চাষাবাদে কিছুটা বিঘœ ঘটেছে। তবে যেটুকু চাষাবাদ হয়েছে সেখানে উৎপাদন ভালো হয়েছে। কৃষকরা নির্দেশনা মেনে চাষ করায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে কয়েকটি জাত বিনা ৮, ১০, ব্রি-৭৪, ৬২, ৩৩, ৫৮ জাত খুবই ভাল ফলন হয়েছে। স্থানীয় লাল ধান, হাইব্রিডের মধ্যে সুপার, হীরা, পান্না, ময়না জাত এ বছর ফলন দিয়েছে। বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। তিনি এ বছর ধানের দাম থাকায় আগামি বছর উৎপাদন আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর