বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন প্রায় ১৯ লাখ, আবেদন শেষ হচ্ছে সোমবার

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৫ পিএম, ২০২৬-০১-০৪

পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন প্রায় ১৯ লাখ, আবেদন শেষ হচ্ছে সোমবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত নাগরিক ও দেশে জরুরি সেবায় নিয়োজিতদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের হিড়িক পড়েছে। এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ ভোটার এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন, যার মধ্যে প্রবাস থেকে ১৩ লাখ এবং দেশের অভ্যন্তর থেকে প্রায় ৬ লাখ আবেদন জমা পড়েছে। সোমবার (৫ জানুয়ারি) এই নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে। রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে। পোস্টাল ভোট বিডি অ্যাপের তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা পর্যন্ত এই অ্যাপে মোট ১৩ লাখ ৭ হাজার ২৭৬ জন প্রবাসী আবেদন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ২২ হাজার ৪০৩ এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৮৭১ জন। অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ পর্যায় থেকে মোট আবেদন জমা পড়েছে ৫ লাখ ৮৪ হাজার ৫০৮টি। এর বিস্তারিত পরিসংখ্যানে দেখা যায়, সরকারি চাকরিজীবী ৪ লাখ ৬৪ হাজার ৪৪৪ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৫ হাজার ৯৯৬ জন, আনসার ও ভিডিপি সদস্য ৮ হাজার ৭৪১ জন এবং কারাবন্দি ৫ হাজার ৩২৭ জন নিবন্ধন করেছেন। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থায় প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা ঘরে বসেই নিবন্ধন করে ভোট দিতে পারবেন। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রমের সময় তিন দফা বাড়ানো হয়েছে। ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দেবেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনকে লক্ষ্য করে ৫০ লাখ প্রবাসীর ভোট টানার টার্গেট নিয়ে এ কার্যক্রম শুরু করেছিল সংস্থাটি। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা এই নিবন্ধনে অংশ নিচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো– দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর