বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মোরেলগঞ্জে সবজির দাম বেড়ে দ্বিগুণ বিপাকে সাধারণ মানুষ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:০৩ পিএম, ২০২৫-০৮-২৩

মোরেলগঞ্জে সবজির দাম বেড়ে দ্বিগুণ বিপাকে সাধারণ মানুষ

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে সবজির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোরেলগঞ্জ বাজারের ক্রেতারা জানান, সবজি কিনতে তারা অতিরিক্ত খরচ করতে বাধ্য হচ্ছেন। এসএম রিফাতুল ইসলাম  জনি নামের এক ক্রেতা বলেন, ‘শেষ কবে এত বেশি দামে সবজি কিনেছি মনে নেই। কেজিতে ১০০ টাকার নিচে কোনো সবজি পাইনি।’
শনিবার (২৩ আগস্ট) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতাদের অনেকেই উচ্চমূল্যের কারণে সবজি কেনা কমিয়ে দিয়েছেন, কেউ কেউ আবার খালি হাতে বাড়ি ফিরছেন। গৃহিণী  সাথী ইসলাম জানান, সীমিত আয়ের সংসারে সবজির বাড়তি দাম সামলানো কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আগের তুলনায় কম কিনছি। তবে একেবারে না কিনলেও রান্না চলবে না, তাই অল্প অল্প করে নিচ্ছি।’
বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে। মোরেলগঞ্জে বিক্রেতা জাহাঙ্গীর হোসেন ফরাজী ও শেখ সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, ‘এখন কম উৎপাদনের মৌসুম। অতিবৃষ্টিতে অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে। তাই বাজারে সবজি কম, দাম বেশি।’
বর্তমানে বাজারে আলু, বই কচু ও কাঁচা পেঁপে ছাড়া অন্য কোনো সবজি ৮০ টাকার নিচে নেই। বরবটি, বেগুন, চিচিঙ্গা, ঝিঙা, কাঁকরোলসহ বিভিন্ন সবজির দাম ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত উঠেছে। কাঁচামরিচের দামও রেকর্ড পরিমাণে বেড়েছে; যেখানে আগে প্রতি কেজি ১৫০-১৬০ টাকায় বিক্রি হতো, এখন তা ২০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির সঙ্গে বাড়ছে ডিম ও মুরগির দামও। এক মাস আগে যেখানে ডজনপ্রতি ডিম ১২০-১২৫ টাকায় পাওয়া যেত, এখন তা ১৫০-১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০-১৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগের তুলনায় ১০-২০ টাকা বেশি। সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০-৩২০ টাকায়।
বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের উচিত কৃষি উৎপাদন বাড়ানো এবং সরবরাহ ব্যবস্থার উন্নতি ঘটানো, যাতে বাজারে দাম স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ক্রেতাদের সচেতনতা ও প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব।                                                                                                      পাইকারি সবজি ব্যবসায়ী আব্দুর রশিদ ফকির বলেন, 'টানা বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। আমরা বাহিরের বাজার থেকে বেশি দামে কিনছি, তাই বাজারে বেশি দামে বিক্রি করছি। এছাড়াও গাড়ি ভাড়া বেশি হওয়ায় বেশী দামে বিক্রি করতে হচ্ছে।'

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর