শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:৪৭ পিএম, ২০২২-০৮-১৯
টি-টোয়েন্টির দুর্দশা কাটাতে এবার নতুন পথে হাঁটছে বাংলাদেশ। অধিনায়কত্বের বদলের ঘোষণা এসেছিল কয়েকদিন আগে।
এবার জানা গেল, নতুন টেকনিক্যাল পরামর্শক হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছে বিসিবি। বিষয়টি নিজের বাসভবনে শুক্রবার নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের পাপন বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে শ্রীরামকে আমরা শটলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। এবং সে আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে অ্যাজ অ্যা টেকনিক্যাল কলসালটেন্ট। ’
টেকনিক্যাল পরামর্শক হিসেবে শ্রীরাম আসলে কোচ হবেন কে? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার করেননি পাপন। শ্রীরাম আসার পর চূড়ান্ত হবে জানিয়ে তিনি বলেছেন, ‘এটা আমরা এখনো ঠিক করিনি। ২২ তারিখ সবার সঙ্গে বসা হবে। বসে আমরা সিদ্ধান্ত নেব। অনেক পরিবর্তনই আসবে। একটা-দুটো জিনিস না। ’ শ্রীরামের খেলোয়াড়ি জীবন খুব একটা লম্বা না। ২০০০ সালে অভিষেকের পর খেলেছেন আটটি ওয়ানডে। তামিল নাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে এক মৌসুমে হাজার রান করার রেকর্ডও আছে তার। তবে কোচিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো শ্রীরামের। জাতীয় দল, বয়সভিত্তিকের পাশাপাশি কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে। অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক সহকারী এই কোচ কাজ করেন আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে। মূলত আইপিএল অভিজ্ঞতার কারণেই তাকে নিয়ে আসছে বিসিবি।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited