বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ডিসেম্বরের শেষ নাগাদ চালু হচ্ছে মেট্রো রেল

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫৩ পিএম, ২০২২-১২-১৩

ডিসেম্বরের শেষ নাগাদ চালু হচ্ছে মেট্রো রেল

দেশের বহুল প্রতীক্ষিত প্রথম এলিভেটেড মেট্রো রেল বাণিজ্যিক ভাবে চলাচলের জন্য প্রস্তুত হয়েছে এবং এই মাসের শেষ সপ্তাহ নাগাদ এটি উত্তরা-আগারগাঁও অংশে চালু হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক, জানান, ‘আমরা সব ধরণের নির্মাণ কাজ শেষ করেছি। এখন শেষ সময়ের প্রস্তুতি পুরোদমে চলছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় অনুযায়ী আমরা এই মাসের শেষ সপ্তাহের মধ্যে মেট্রো রেল পরিষেবা চালু করার আশা করছি।’

ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ সম্পর্কে হালনাগাদ তথ্য সাংবাদিকদের অবহিত করতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং মেট্রোরেল প্রদর্শনী তথ্য কেন্দ্র (এমইআইসি) যৌথ উদ্যোগে আয়োজিত প্রেস ট্যুর উপলক্ষে আজ এমইআইসি’তে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক মো. আফতাবউদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন। সিদ্দিক বলেন, ট্রেনটি এখন পরীক্ষামূলকভাবে করছে এবং বাণিজ্যিকভাবে চালু হওয়ার আগে আগামী ১৮ ডিসেম্বর থেকে এটি যাত্রীবিহীন চলাচল শুরু করবে।

তিনি আরো বলেন, ‘মোট ১২টি ট্রেন পরিচালনার জন্য প্রস্তুত আছে, তবে, প্রাথমিকভাবে ছয় বগি সম্পন্ন ১০টি ট্রেন চলাচল করবে। বাকি দুটি ট্রেন নিরবচ্ছিন্ন মেট্রো রেল পরিষেবা নিশ্চিত করতে সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রাথমিকভাবে ট্রেন সীমিত সংখ্যক যাত্রী নিয়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য চলবে এবং দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান কিছুটা বেশি হবে, তবে, মেট্রো  রেল আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পুরোপুরি আন্তর্জাতিক মান বজায় রেখে চলাচল শুরু করবে। মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এবং ২০২৫ সালের জুনের মধ্যে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু করা হবে উল্লেখ করে সিদ্দিক বলেন, ট্রেন পূর্ণাঙ্গ গতিতে চলা শুরু করলে উত্তরা উত্তর স্টেশন থেকে একটি ট্রেন ২০ মিনিটের মধ্যে আগারগাঁও স্টেশনে পৌঁছবে এবং কমলাপুর স্টেশনে পৌঁছতে মাত্র ৪০ মিনিট সময় লাগবে।

অনুষ্ঠানে জাইকার ইচিগুচি তোমোহিদে বলেন, এ বছর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এমআরটি লাইন-৬ এর কার্যক্রম চালু করা বাংলাদেশ ও জাপানের সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর একটি বড় অর্জন। তিনি আরও বলেন, মেট্রো রেল পরিষেবা রাজধানী শহরের বৃহত্তর পরিসরে যানজট ও পরিবেশ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পরিষেবাটি নারীদের জন্য নিরাপদ ভ্রমণ পরিবেশ প্রদান করবে। পরে সাংবাদিকদের উত্তরা উত্তর স্টেশনে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে মেট্রোরেলে চড়ার প্রক্রিয়া বাস্তবে দেখান এবং ব্রিফ করেন।
অনুষ্ঠানের শুরুতে, মেট্রো রেল প্রকল্প, কিভাবে ট্রেনে চড়তে হয় এবং স্টেশন এলাকায় কিভাবে আচরণ করতে হয় তার উপর দুটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর