শিরোনাম
বিহারী চাকমা, রাঙ্গামাটি : | ০৬:৪০ পিএম, ২০২০-১১-১৫
পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া দুঃস্থ নারীদের আত্ম কর্মসংস্থান
সৃষ্টির লক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা
পরিষদের বাস্তবায়নে সেলাই মেশিনসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা
হয়েছে। রোববার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন
এলাকার দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার
সেট, গিলাফ, স্টীল খাঁটিয়া, ফ্যান ও টিভি সেট বিতরণ অনুষ্ঠানে
পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য হাজী
মুছা মাতব্বর, অংসুই প্রু চৌধুরী, শান্তনা তংচঙ্গ্যা, জেলা
আওয়ামীলীগ দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার প্রমুখ।
জেলার বিভিন্ন এলাকার ৪৩জন দুঃস্থ ও অসচ্ছল নারীর মাঝে সেলাই
মেশিন, রাঙামাটি জেলা বঙ্গবন্ধু তথ্য ও গবেষণা কেন্দ্রকে ১টি
কম্পিউটার সেট, শহরের আসামবস্তী নারিকেল বাগান জামে মসজিদে
ষ্টীল খাটিয়া, পৌর এলাকার ৩০টি মসজিদে মরদেহ ধোয়ার গিলাফ, ইয়াং
রাঙামাটি স্পোটিং ক্লাবকে ১টি পেডেল স্ট্যান্ড ফ্যান বিতরণ করা হয়।
সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার পাহাড়ে বিভিন্ন ধরনের উন্নয়নের
মাধ্যমে নারীদের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে। কারণ জাতির
অর্থনৈতিক পরিবর্তন আনতে হলে নারীদের ভুমিকা অপরিসীম।
বিশ্বায়নের এ যুগে প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারীর অধিকার,
ক্ষমতায়ন ও কর্মবান্ধন পরিবেশ সৃষ্টি অত্যাবশ্যক। তাই সমাজের মূল
স্রোতধারায় নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃঢ়
প্রতিজ্ঞাবদ্ধ। অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করাসহ টেকসই জাতীয়
উন্নয়ন নিশ্চিত করার জন্যও দক্ষ মানব সর্ম্পদের কোন বিকল্প নেই।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited