বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দখলমুক্ত হলো কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কক্সবাজার প্রতিনিধি :    |    ০৯:৩৫ পিএম, ২০২৪-০৮-১৩

দখলমুক্ত হলো কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

আব্দুল আলীম নোবেল
স্বৈরাচারের কবল থেকে দখলমুক্ত হলো কক্সবাজারের একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনে দীর্ঘ সাড়ে চার বছর পর বিশ্ববিদ্যালয় রাহুমুক্ত হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরেছে। 
এবার সগৌরবে এগিয়ে যাবে প্রতিষ্ঠানটি। শ্বেতপত্র প্রকাশ হবে দুর্নীতিবাজ সিন্ডিকেটের। এসব নিয়ে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শিক্ষাবিদ লায়ন মোঃ মুজিবুর রহমান।
মঙ্গলবার ( ১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, উচ্চশিক্ষায় কক্সবাজারকে এগিয়ে নেয়ার স্বপ্ন থেকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলাম। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর প্রথম ৭ বছরের রেকর্ড খুবই চমকপ্রদ ছিল। মাঝপথে এসে ২০২০ সালে একটি অবৈধ দখলবাজ চক্র কক্সবাজারবাসীর এ সম্পদকে লুটেপুটে খাওয়ার মিশনে নামে। 
আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দীন আহমদ (মাছ সালাহ উদ্দীন) এর নেতৃত্বে একটি দখলদার গোষ্ঠী বেআইনিভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃত্ব হাতে নিয়ে শিক্ষার পরিবেশকে ধ্বংস করে। বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলের অফিস বানিয়ে নেয়। 
যে কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের প্রাণের ক্যাম্পাস থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়। ঠিক এমন দুঃসময়ে দেশের ছাত্র-জনতার স্বত:স্ফূর্ত গণঅভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অবশেষে ভুক্তভোগী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদের আহব্বানে আমি প্রতিষ্ঠানের হাল ধরি।
লায়ন মোঃ মুজিবুর রহমান দুঃখ করে বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য ইউজিসির সুষ্পষ্ট নীতিমালা থাকলেও তার কোন তোয়াক্কা করেনি সালাহ উদ্দীন সিন্ডিকেট। ইচ্ছে মত নিয়োগ দিয়েছে। ছাঁটাই করেছে। নামে বেনামে বিশ্ববিদ্যালয়ের টাকা তছরুফ করেছে। রাজনৈতিক স্বার্থ হাছিলের জন্য বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করেছে। যেকারণে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির তদন্তে ইউজিসি থেকে কক্সবাজারে একাধিকবার টিম আসে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, দখলদার সালাহউদ্দীন আহমদ, ভিসি ড. গোলাম কিবরিয়া ও আ. ক.ম গিয়াস উদ্দীন মিলে পুরো বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠ শিক্ষার পরিবেশ ধ্বংস করার পাশাপাশি দুর্নীতি ও লুটপাটের  মহোৎসব চালিয়েছে, যার শ্বেতপত্র শীঘ্রই প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে মোঃ মুজিবুর রহমান বলেন,  আমি পর্যটন নগরী খ্যাত কক্সবাজার তথা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি। 
গত ২ জুুন ২০২০ আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়েরের মধ্য দিয়ে ইউনিভার্সিটি ট্রাস্টের প্রাক্তন চেয়ারম্যান সালাহ উদ্দীন আহমদ বৈশ্বিক মহামারিজনিত লকডাউন চলাকালে কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ে একচ্ছত্র কর্তৃত্ব কায়েম করেন। এরপর তিনি ট্রাস্টকে পাশ কাটিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা দাবি করে অনেক শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে নিয়োগ বাণিজ্য শুরু করেন। 
বিগত ১৫/০৯/২০১৩ ইং তারিখ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এবং ৬/১০/২০১৩ ইং তারিখ ইউজিসি কর্তৃক আমার নামে বিশ্ববিদ্যালয় অনুমোদনের চিঠি প্রাপ্ত হই। পরবর্তীতে দীর্ঘ ৭ বছর যাবত শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি থেকে আমার বরাবরে প্রতিষ্ঠাতা/উদ্যোক্তা সম্বোধন করে বিভিন্ন সময়ে পত্র আদান-প্রদান হয়।
 অপরদিকে খোদ সালাহ উদ্দীনও দীর্ঘ ৭ বছর যাবত আমাকে প্রতিষ্ঠাতা/উদ্যোক্তা সম্বোধন করে বিওটির সভা এবং বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করেছেন, যা সকলে অবগত আছেন।
সংবাদ সম্মেলনে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী, সহ-সভাপতি জিএএম আশেক উল্লাহ, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, শাসুল হক শারেকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত


১৫ আগস্টে পাকিস্তানের পতাকা, ১৮ আগস্টে ভারতের! মুর্শিদাবাদের সেই অবিশ্বাস্য ৩ দিনের ইতিহাস!

১৫ আগস্টে পাকিস্তানের পতাকা, ১৮ আগস্টে ভারতের! মুর্শিদাবাদের সেই অবিশ্বাস্য ৩ দিনের ইতিহাস!

আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত


ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর