বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে ছোনগাছায় এইচবিবি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিম রেজা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৪৫ পিএম, ২০২৬-০৫-১২

সিরাজগঞ্জে ছোনগাছায় এইচবিবি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিম রেজা

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পার পাঁচিল গ্রামে এইচবিবি রাস্তার ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সিরাজগঞ্জ ১ কাজিপুর ও সদর আংশিক আসনের জাতীয় সংসদ সদস্য ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা। মঙ্গলবার ( ১২ মে ২০২৬ ইং) তারিখে সকাল ১১ টায় ছোনগাছা ইউনিয়নের পার পাঁচিল হেলালের বাড়ি হতে ভাটপিয়াড়ী মসজিদ পর্যন্ত লিংক কাশেমের বাড়ি হতে মান্নানের বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্হাপন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ১ কাজিপুর ও সদর আংশিক আসনের জাতীয় সংসদ সদস্য ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা বলেন, বিগত সতেরো বছরে দেশে যে উন্নয়ন হয়নি বিএনপি সরকারের এই পাঁচ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই উন্নয়ন হবে ইনশাআল্লাহ। বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে উত্তরাঞ্চলে শেখ হাসিনা কোনো উন্নয়ন করেনি। কিন্তু বর্তমান সরকার কোনো বিশেষ এলাকা ভিত্তিক উন্নয়ন করবেনা সারাদেশেই সমভিত্তিতেই উন্নয়ন করবে। তিনি আরও বলেন, এদেশ আমাদের উন্নয়নের দায়িত্ব আমাদের সেজন্য উন্নয়নের কাজে কোনো রকমের অনিয়ম বরদাস্ত করা হবে না। কাজ যেনো সঠিক ভাবে হয় সেজন্য দলীয় নেতা কর্মী সহ এলাকার জনগণের নজর দিতে হবে। কেউ যেনো কোনো কাজে চাঁদাবাজি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এই কাজিপুর ও সদর আংশিক আসনে কোনো চাঁদাবাজি ও মাদক সন্ত্রাস করতে দেওয়া হবেনা। এগুলোর সাথে যদি আমার ভাই ও জড়িত থাকে তাঁকেও ছাড় দেওয়া হবেনা। তিনি আরও বলেন, আমি দলীয় নেতা কর্মীদের বলবো তারেক রহমান যে উন্নয়নের শপথ নিয়ে কাজ করছে তাকে আমাদের সকলের সহযোগিতা করতে হবে। বিগত সতেরো বছর দেশ অনেক পিছিয়ে গেছে এদেশকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে নতুন করে ঢেলে সাজাতে হবে। এসময় সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মামুন খান,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক,সহ- প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুল আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রবিউল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম দুলাল, ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমির হোসেন, সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন কিরন,ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু,সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু দাউদ,ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান সহ ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্হাপনের সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন জুয়েল। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর