শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪৮ পিএম, ২০২৫-১০-২৫
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী মাদক বাণিজ্যে ভূমিকার অভিযোগে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে পেত্রোর স্ত্রী, পুত্র এবং কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকেও।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর থেকেই কলম্বিয়ায় কোকেন উৎপাদন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আমেরিকান নাগরিকদের ক্ষতি করছে।
নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, তিনি একজন মার্কিন আইনজীবী নিয়োগ দিয়েছেন এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই করবেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাদকবিরোধী লড়াই করে আসছি বলেই আজ এ ধরনের নিষেধাজ্ঞার শিকার হয়েছি। এটি এক অদ্ভুত পরিহাস, কিন্তু আমরা কখনও পিছু হটব না।
সম্প্রতি মাদকবিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় উপকূলীয় অঞ্চলে সামরিক তৎপরতা জোরদার করেছে। ওই অঞ্চল থেকে মাদক চোরাচালানের অভিযোগে অনেককে গ্রেফতার করা হয়েছে। এতে সাম্প্রতিক মাসগুলোতে পেত্রো সরকার ও মার্কিন প্রশাসনের মধ্যে উত্তেজনা বেড়েছে।
পেত্রো যুক্তরাষ্ট্রের মাদকবাহী নৌকায় বিমান হামলার তীব্র সমালোচনা করে মার্কিন বাহিনীকে ‘খুনি’ বলে অভিহিত করেন। তার দাবি, এসব নৌকার কিছুতে নিরীহ কলম্বিয়ান নাগরিক ছিলেন। গত দুই মাসে ক্যারিবীয় সাগরে অন্তত দুটি মার্কিন হামলায় কলম্বিয়ার নাগরিক নিহত ও আহত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
সূত্র: বিবিসি, রয়টার্স
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited