বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

‘দেশ ছেড়ে পালিয়েছেন’ বেবিচকের পরিচালক

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫৫ পিএম, ২০২৫-১২-২৭

‘দেশ ছেড়ে পালিয়েছেন’ বেবিচকের পরিচালক

'দেশ ছেড়ে পালিয়েছে’ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস বিভাগের বর্তমান পরিচালক (এয়ারওয়ার্দিনেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ আবু সাঈদ। এমন অভিযোগে তার বিরুদ্ধে তাকে ‘পলাতক’ উল্লেখ করে বিভাগীয় মামলা করে বেবিচক। সম্প্রতি এই মামলা করেছে তারা। বেবিচকের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তিনি বর্তমানে মালয়েশিয়ায় আছেন। বেবিচক সূত্র জানায়, মোহাম্মদ আবু সাঈদ চলতি বছরের জুলাই মাসে মালয়েশিয়ায় চাকরিতে যোগদানের উদ্দেশ্যে বেবিচকে আবেদন করেছিলেন। গত ২৭ জুলাই ২০২৫ তারিখে বিষয়টি প্রশাসনিক মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে কিছু তথ্য চাওয়া হলেও সেই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় তিনি কর্মস্থলে অনুপস্থিত হয়ে পড়েন। সূত্র আরও জানায়, আবু সাঈদ ২০২৫ সালের ৪ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নেন। ছুটি শেষ হওয়ার পর তিনি কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে আর যোগ দেননি। ছুটি শেষে দায়িত্বে না ফেরায় ফ্লাইট স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস বিভাগ থেকে একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। বেবিচকের প্রশাসন বিভাগ জানায়, অভিযুক্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়ে দফায় দফায় নোটিশ পাঠানো হয়। তার দাপ্তরিক ও ব্যক্তিগত ই-মেইল ঠিকানায়, হোয়াটসঅ্যাপ নম্বরে এবং কর্মস্থলে লিখিতভাবে নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব পাওয়া যায়নি। এমনকি তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো চিঠিও পরবর্তীতে ফেরত আসে। কোনো অনুমতি ছাড়াই টানা ৬০ দিনের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় বেবিচকের কর্মচারী চাকরি বিধিমালা, ২০২১ অনুযায়ী তার এই অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসেবে ধরা হয়েছে। একই সঙ্গে এটিকে ‘অসদাচরণ’ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।এ অবস্থায় গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের স্বাক্ষরে মোহাম্মদ আবু সাঈদের বিরুদ্ধে বিভাগীয় মামলা (মামলা নং-১১/২০২৫) দায়ের করা হয়। অভিযোগনামায় কেন তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তকরণসহ চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না– সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সর্বশেষ ২৭ ডিসেম্বর দুপুর পর্যন্ত তিনি উপস্থিত হননি। পরবর্তী প্রক্রিয়া হিসেবে চাকরিচ্যুত হতে পারেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে আবু সাঈদের ৩ টি গ্রামীণ ফোন নম্বর এবং একটি রবি নম্বরে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ নম্বরেও তাকে পাওয়া যায়নি।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর