বাংলাদেশ   শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

যবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সেমিনার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:২৫ পিএম, ২০২৬-১০-০৮

যবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সেমিনার

যশোর ব্যুরো 
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপ বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘এক্সপ্লোরিং ইউএসএ হায়ার এডুকেশন অপরচুনিটিস’ শীর্ষক সেমিনারের আয়োজন করে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এবং ঢাকার ইউএসএ অ্যাম্বাসি। এতে সহযোগিতা করে জাস্ট ক্যারিয়ার ক্লাব।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তথ্যসমৃদ্ধ ও আত্মপ্রত্যয়ী শিক্ষার্থীরাই নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারে। বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগাতে শিক্ষার্থীদের দেশে ফিরে আসার আহ্বান জানান তিনি।
অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, জীবনের প্রতিকূলতা ও ব্যর্থতার অভিজ্ঞতাকে শক্তিতে রূপান্তর করতে পারলেই চূড়ান্ত সাফল্য অর্জন সম্ভব।
সেমিনারে বক্তা ছিলেন ঢাকার ইউএসএ অ্যাম্বাসির শিক্ষাবিষয়ক উপদেষ্টা রিফাত স্বপ্নীল ও সায়নান রহমান। তাঁরা যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ও পিএইচডিতে ভর্তির বিভিন্ন ধাপ, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), রিকমেন্ডেশন লেটার, জিআরই, টোফেল বা আইইএলটিএস প্রস্তুতি এবং অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের কৌশল নিয়ে আলোচনা করেন।
সেমিনারে যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ লাবিব ও নাবিলা ইয়াসমিন ইশা।

রিটেলেড নিউজ

যশোরে মেয়ে সংক্রান্ত যুবককে কুপিয়ে জখম

যশোরে মেয়ে সংক্রান্ত যুবককে কুপিয়ে জখম

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : যশোর সদর উপজেলার বাগডাঙ্গা এলাকায় মেয়েসংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে ধারালো দা দি...বিস্তারিত


যশোরে আর্ন্তজাতিক পা চিকিৎসা দিবস পালিত

যশোরে আর্ন্তজাতিক পা চিকিৎসা দিবস পালিত

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সু-স্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখিÑএই প্রতিপা...বিস্তারিত


প্রয়াতদের স্মরণের মধ্য দিয়ে আজ জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু

প্রয়াতদের স্মরণের মধ্য দিয়ে আজ জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু

আমাদের বাংলা ডেস্ক : : বরুন দে বাপ্পী : আগামী ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।গত প্রতিষ্ঠাবার্ষ...বিস্তারিত


সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৬ বন্দুক, ৩ এয়ারগান ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার, পালাল দস্যুরা

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৬ বন্দুক, ৩ এয়ারগান ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার, পালাল দস্যুরা

আমাদের বাংলা ডেস্ক : : বাগেরহাট প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার বিশ্ব ঐà...বিস্তারিত


ঢাকায় হত্যা করে টাঙ্গাইলের যুবককে ডিমলায় মাটিচাপা, ২০ দিন পর মাটি খুঁড়ে লাশ উদ্ধার

ঢাকায় হত্যা করে টাঙ্গাইলের যুবককে ডিমলায় মাটিচাপা, ২০ দিন পর মাটি খুঁড়ে লাশ উদ্ধার

আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী প্রতিনিধি : ঢাকায় রাকিবুল ইসলাম (১৯) নামে এক যুবককে হত্যার পর নীলফামারীর ডিমলায় এনে মাটিà...বিস্তারিত


শাহজাদপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি গ্যাদন ও হিরু'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শাহজাদপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি গ্যাদন ও হিরু'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,  শাহজাদপুর উপজেলা বিএà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর