বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে: প্রধান বিচারপতি​

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০০ পিএম, ২০২৫-১১-০৫

বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে: প্রধান বিচারপতি​

অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনিশ্চিত থাকা সত্ত্বেও বিচার বিভাগ সংস্কারে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, “বিগত ১৫ বছর ‘সাংবিধানিক বিচ্যুতি’র’ ফলে বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে। এই তিনটি গুরুদায়িত্ব হচ্ছে সংবিধানের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তিকে সহায়তা করা এবং বিচার বিভাগের স্বায়ত্তশাসন পুনরুদ্ধার করা।’
গত সোমবার ‘পরিবর্তনশীল প্রেক্ষাপটে আইনশাস্ত্র, বিনিময়’ শীর্ষক এক কর্মশালায় বিচার বিভাগের প্রধান এসব কথা বলেন।  
গত বছর আগস্টে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন সৈয়দ রেফাত আহমেদ।
এরপর তিনি বিচার বিভাগ সংস্কারের রূপরেখা ঘোষণা করেন। সেই রূপরেখা বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বিচার বিভাগের প্রধান বলেন, ‘ঐতিহাসিক রায়, অধ্যাদেশ ও নীতিগত সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানবাদকে (কনস্টিটিউশনালিজম) পুনরুজ্জীবিত করেছে।’
তিনি বলেন, ‘গত ১৬ মাসের মান নির্ধারক ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতের যেকোনো সরকার অনুসরণ করতে পারবে।’
বিচার বিভাগীয় পারস্পরিক কূটনীতি শক্তিশালী করার পাশাপাশি পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার বিভাগের সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান প্রধান বিচারপতি।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সফরে আসা নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত এবং নেপালের বিচার বিভাগীয় কর্মকর্তারা।
বাংলাদেশের বিচার বিভাগে চলমান সংস্কার কার্যক্রমের অভিজ্ঞতা নিতে গত ১ নভেম্বর বাংলাদেশ সফরে আসেন নেপালের প্রধান বিচারপতি। গত ২ নভেম্বর তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের এজলাসে বসে বিচারকাজ দেখন। পরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
গত সোমবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) ও ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রূপরেখা বাস্তবায়নে গণমাধ্যম কিভাবে ভূমিকা পালন করছে, সে বিষয়ে নেপালের প্রধান বিচারপতির সঙ্গে খোলামেলা আলোচনা করেন সাংবাদিক নেতারা। এরপর ‘পরিবর্তনশীল প্রেক্ষাপটে আইনশাস্ত্র, বিনিময়’ শীর্ষক কর্মশালায় বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি অংশ নেন বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
নেপালের প্রধান বিচারপতির সঙ্গে সফরসঙ্গী হয়ে এসেছিলেন বিচারপতি স্বপ্না প্রধান মাল্লা, বিচারপতি বিনোদ শর্মা এবং নেপাল সুপ্রিম কোর্টের প্রধান রেজিস্ট্রার বিমল পৌডেল। গতকাল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁরা ঢাকা ত্যাগ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর