বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ক্ষতিপূরণের আশ্বাসে ৬ ঘণ্টা পর হেফাজতের অবরোধ প্রত্যাহার

চট্টগ্রাম সংবাদদাতা    |    ০২:৩২ পিএম, ২০২৫-১০-০৮

ক্ষতিপূরণের আশ্বাসে ৬ ঘণ্টা পর হেফাজতের অবরোধ প্রত্যাহার

চট্টগ্রাম: ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে ৬ ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।
বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হাটহাজারী থানায় দুই পক্ষের বৈঠকের পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি। জানা গেছে, বাস মালিক সমিতির পক্ষ থেকে নিহতের পরিবারকে ২ লাখ টাকা এবং সরকারের পক্ষ থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয় বৈঠকে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে নিতহের পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।
বৈঠকের বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বাংলানিউজকে জানান, দুই পক্ষের সমঝোতায় বৈঠক শেষে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  
এর আগে সকালে সড়ক অবরোধ করেন হেফাজতের নেতা-কর্মীরা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম-রাঙামাটি সড়কের নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গাড়িচাপায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীর (৫০) মৃত্যুর ঘটনায় এ অবরোধ করেন তারা।  
সোহেল চৌধুরী রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদ্রাসার মুহতামিম ছিলেন। তিনি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আবদুল কাদের চৌধুরী বাড়ির আবুল মহসীন চৌধুরীর ছেলে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর