শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১৮ পিএম, ২০২৪-০২-০৬
ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে’ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১১০ শিক্ষার্থীর ভর্তি বহাল রেখেছেন আপিল বিভাগ। অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় ওই মেডিকেলটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
জরিমানার টাকা খুলনা গণস্বাস্থ্য হাসপাতাল ও কিউনি ফাউন্ডেশনকে দিতে বলা হয়েছে।
এ বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লিভ টু আপিল নিষ্পত্তি করে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আদেশ দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ।
আদালতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঢাবির পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহম্মদ মোরশেদ। অপরপক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম, শাহ মঞ্জুরুল হক ও নাহিদ সুলতানা যুথী।
এর আগে ২০২২ সালের ২৮ জুন হাইকোর্ট রায় দেন। রায়ে ৬০ জন পর্যন্ত শিক্ষার্থী ভর্তির সংক্রান্ত ঢাবির দেওয়া দুটি চিঠি অবৈধ বলে রায় দেন হাইকোর্ট।
হাইকোর্টে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম।
ওইদিন ব্যারিস্টার ফখরুল ইসলাম জানিয়েছিলেন, ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে ২০০৩ সালে ৮০ জন ছাত্র ভর্তির অনুমতি পায়। পরে ২০১০ সালে তা উন্নীত করে ১১০ জন পায়। পরবর্তীতে ঢাবির অধিভুক্ত হওয়ার পরে তারা চিঠি দিয়ে বলে ৫০ জনের বেশি ভর্তি করতে পারবেন না।
এ বিষয়ে আপিলের ভিত্তিতে ১০ জন বাড়িয়েছিল। ওই দুটি চিঠির বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খন্দকার। হাইকোর্টের রায়ের ফলে ওই মেডিকেল কলেজে ১১০ শিক্ষার্থী ভর্তি করা যাবে বলে জানান আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাবি ও স্বাস্থ্য মন্ত্রণালয়।
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited