শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ০৪:৫৬ পিএম, ২০২১-০৮-০১
গণপরিবহন চালুর খবরে ঢাকাগামী কলকারখানায় কর্মরত কর্মজীবী মানুষের মনে কিছুটা স্বস্তি মিললেও যানজটে দুর্ভোগ বেড়েছে দ্বিগুণ। বাস চলাচল করলেও বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় যাচ্ছে মানুষ।
রোববার (০১ আগস্ট) সকাল থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় সেতু পশ্চিমের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল পর্যন্ত ২০ কিলোমিটার মহাসড়কজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। এ ধীরগতি প্রায় সময়ই যানজটে রুপ নিচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।এদিকে বাসের পাশাপাশি পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকার দিকে ছুটছে কর্মজীবী মানুষ। কোথাও মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যবিধি। এতে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।ঢাকাগামী রাসেল হোসেন নামে একজন গার্মেন্টস কর্মী জানান, কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে করেই যেতে হচ্ছে। না গেলে চাকরি থাকবে না। তাই বাধ্য হয়ে যাচ্ছি।
মোহাম্মদ আলী হৃদয় নামে আরেকজন বাস যাত্রী জানান, রোববার (১ আগস্ট) থেকে অফিস খোলায় অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকায় যাচ্ছি। না গেলে চাকরি থাকবে না। আর চাকরি না থাকলে পরিবার নিয়ে পথে বসতে হবে। তাই দূর্ভোগ মাথায় নিয়েই ফিরছি ঢাকায়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, শিল্পকারখানা খোলা থাকায় শ্রমিকদের যাতায়াতের স্বার্থে কোন যানবাহন চলাচলে বাঁধা দেয়া হচ্ছে না। এজন্য মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে ধীরগতিতে চলছে যানবাহন। এ ধীরগতি থেকে মাঝে মধ্যে কিছু জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited