বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৯:১৯ পিএম, ২০২৬-০৮-০৪

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি প্রতিনিধি :
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। শাখা ছাত্রশিবির সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মেহেদী হাসান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক. ড আব্দুল কাইয়ুম মাসুদ। 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আমার কাছে একটি আবেগের নাম। ১৪ জুলাই শিক্ষার্থীদের ‘রাজাকার’ আখ্যা দেওয়া, ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলা এবং ১৬ জুলাই আবু সাঈদ, ওয়াসিমের শাহাদাত আন্দোলনকে গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। এছাড়াও ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশে অংশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করি এবং ৫ আগস্ট পর্যন্ত বিভিন্নভাবে আন্দোলনে সক্রিয় ছিলাম। 
ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সকল ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,  দীর্ঘ ১৭ বছর দেশে মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। তবে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আমি শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের অবদানকে স্মরণ করছি। একই সঙ্গে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সব ছাত্রসংগঠন ও গণতান্ত্রিক শক্তিকে মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। 
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, তৎকালীন সরকারের গুম, খুন, দমন-পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ক্ষোভ থেকেই আন্দোলনের সূচনা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করা হলে শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে আন্দোলনে নেমে আসেন। ওই সময় শুধু আমরা তিনজন শিক্ষক  শহীদ মিনারে জুলাই আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি।
নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান বলেন, "দীর্ঘদিনের দমন-পীড়ন ও ক্যাম্পাসে একক আধিপত্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ থেকেই জুলাই আন্দোলনের সৃষ্টি হয়েছে। ছাত্রশিবির কখনো এ আন্দোলনের কৃতিত্ব দাবি করে না। বরং এটিকে নিজেদের দায়িত্ববোধের অংশ হিসেবে শিক্ষার্থীদের পাশে ছিল। জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল সাম্য, মানবিকতা ও মর্যাদাভিত্তিক বাংলাদেশ গঠন। পাশাপাশি গণভোটের গণরায় বাস্তবায়ন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলার ঘটনার নিন্দা জানাচ্ছি। 
এছাড়াও উক্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর