বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশ সফর শুরু

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪৬ পিএম, ২০২৫-১১-২০

কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশ সফর শুরু

কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশে তার প্রথম আনুষ্ঠানিক সফর শুরু করেছেন। সফরে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধির ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগিতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি।  কমনওয়েলথ সচিবালয় জানিয়েছে, চার দিনের সফরে (২০ থেকে ২৪ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার, হাইকমিশনারসহ অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন কমনওয়েলথ মহাসচিব। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার এ সফরটিকে ‘বাংলাদেশের জাতীয় অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ’ হিসেবে বর্ণনা করেছে সচিবালয়। বৈঠকে মহাসচিব সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনাও তুলে ধরবেন। সেখানে গণতন্ত্রকে তিনটি মূল স্তম্ভের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও, বাংলাদেশের জনগণকে কীভাবে কার্যকর ও লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়া সম্ভব সে বিষয়ে তিনি সবার মতামত নেবেন। সফরের আগে বচওয়ে বাংলাদেশকে ‘কমনওয়েলথের গুরুত্বপূর্ণ সদস্য’ হিসেবে অভিহিত করেন। তিনি স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার পরপরই বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথে যোগ দেয়। তিনি বলেন, কমনওয়েলথ ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব রয়েছে। দেশটির পরবর্তী নির্বাচনের আগে এই সম্পর্ক আরও বেশি গুরুত্ববহ। কমনওয়েলথ সনদের আলোকে তিনি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন বলেও জানান। এর মাধ্যমে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি নিবিড়ভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন এবং অংশীদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কার্যকর সহায়তার খাত খুঁজে বের করবেন। তিনি আরও বলেন, প্রতিটি নাগরিকের অধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষিত থাকবে এমন শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করাই বাংলাদেশের সঙ্গে যৌথ অঙ্গীকারের লক্ষ্য। শার্লি বচওয়ে বলেন, বাংলাদেশের মানুষও আমাদের কাছ থেকে এটাই প্রত্যাশা করে। সবার জন্য একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বিশ্বস্ত সহযোগী হিসেবে কমনওয়েলথের ওপর আস্থা রাখতে পারে। মহাসচিব বাংলাদেশের জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আগাম শুভকামনা জানান এবং গণতান্ত্রিক যাত্রায় কমনওয়েলথের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ‘এই সফর বাংলাদেশ ও কমনওয়েলথের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।’

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর