বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অভিযোগ, দণ্ড ও পুনর্বহাল: সেই কর্মকর্তা এবার কুমিল্লার ডিসি

আবদুল্লাহ মজুমদার :    |    ০৫:৩৮ পিএম, ২০২৬-০৬-২৯

অভিযোগ, দণ্ড ও পুনর্বহাল: সেই কর্মকর্তা এবার কুমিল্লার ডিসি

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে আবারও আলোচনায় এসেছেন একজন কর্মকর্তা। দুর্নীতি, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে বিভাগীয় মামলায় দণ্ডপ্রাপ্ত রোজী আক্তারকে এবার কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসনের মাঠপর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব জেলা প্রশাসকের পদে তার এই নিয়োগ ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।

রোজী আক্তার বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের কয়েকটি জেলার জেলা প্রশাসক পদে বদলি ও পদায়নের আদেশ জারি করে। ওই প্রজ্ঞাপনেই তাকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোজী আক্তার শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগ ওঠে। অভিযোগগুলোর মধ্যে ছিল—ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ, অনুমতি ছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণ না করা, সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, গাড়িচালক না থাকার অজুহাতে বাসভবনে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং একটি প্রকল্পের ১ লাখ ৫৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ।

এসব অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮-এর ৩(ক), ৩(খ) ও ৩(ঘ) ধারায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এসব ধারায় যথাক্রমে অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগ আনা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিভাগীয় তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ৫৯৫ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিরস্কারসূচক লঘুদণ্ড দেওয়া হয়। পরে ওই আদেশের বিরুদ্ধে তিনি রাষ্ট্রপতির কাছে আপিল আবেদন করেন। রাষ্ট্রপতি তার আবেদন মঞ্জুর করলে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর ৩১৮ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে আরোপিত তিরস্কারসূচক লঘুদণ্ড বাতিল করা হয়।

প্রশাসনের নিয়ম অনুযায়ী, জেলা প্রশাসকের পদ একটি জেলার সার্বিক প্রশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের সমন্বয় এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে অতীতে বিভাগীয় শাস্তির মুখোমুখি হওয়া একজন কর্মকর্তাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়নের বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রোজী আক্তার এখন কুমিল্লা জেলার প্রশাসনিক নেতৃত্বের দায়িত্ব পালন করবেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর