শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১১:৪৬ এএম, ২০২৪-০৮-০৩
চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে শুক্রবার গণমিছিল ও সমাবেশ করেছে রাজধানীর মিরপুর ডিওএইচএসে বসবাসকারী মানুষেরা। বিকেল পাঁচটার দিকে এই মিছিল বের হয়ে মিরপুর ডিওএইচএসের পুরো এলাকা প্রদক্ষিণ করে।
এ সময় বিভিন্ন বাসা থেকে বিপুলসংখ্যক বাসিন্দা বের হয়ে মিছিলে যোগ দেন।
পরে ডিওএইচএসের কালচারাল সেন্টারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকজন সাবেক উচ্চপদস্থ সেনাসদস্য চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন। মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল, ‘চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, জেসিও ও অন্যান্য সকল পদবির আহ্বান’।
মিছিলে হত্যার বিচার চেয়ে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। স্লোগানের মধ্যে রয়েছে ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমরা কে আমরা কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’; ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই পুলিশের সহায়তায় ছাত্রলীগ ও ‘হেলমেট বাহিনী’ শিক্ষার্থীদের খুঁজতে মিরপুর ডিওএইচএসে হামলা করেছিল। সমাবেশে এ ঘটনারও প্রতিবাদ করা হয়।
উল্লেখ্য, মিরপুর ডিওএইচএসে মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বসবাস করেন।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited