বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, বন্ধ টিকাসেবা

নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৮ পিএম, ২০২৫-১০-০৪

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, বন্ধ টিকাসেবা

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৭০ জন স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন।
শনিবার (৪ অক্টোবর) দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালে ব্যানার টাঙিয়ে এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন শিবচর উপজেলা শাখার সদস্যরা।
তাদের দাবির মধ্যে রয়েছে, বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেট প্রদান।
স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
কর্মবিরতিতে শিবচর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন, সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সমস্যার নাম থ্রম্বোসিস

সমস্যার নাম থ্রম্বোসিস

নিজস্ব প্রতিবেদক : কোনো কারণে শরীরের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গেলে তাকে থ্রম্বোসিস বলে। বিশ্বে প্রতি চারজনের একজন...বিস্তারিত


তামাককে নেশাজাতীয় পণ্যের তালিকায় আনা দরকার: ডা. বিধান রঞ্জন

তামাককে নেশাজাতীয় পণ্যের তালিকায় আনা দরকার: ডা. বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক :  তামাককে নেশাজাতীয় পণ্য হিসেবে তালিকাভুক্ত করা জরুরি বলে মত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্র...বিস্তারিত


পাঁচ কোটি লক্ষ্যমাত্রায় দেশে প্রথমবার টাইফয়েডের টিকাদান শুরু

পাঁচ কোটি লক্ষ্যমাত্রায় দেশে প্রথমবার টাইফয়েডের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো রোববার (১২ অক্টোবর) থেকে জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৯ মা...বিস্তারিত


সুযোগ থাকলে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম: ডা. বিধান রঞ্জন

সুযোগ থাকলে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম: ডা. বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক : যদি আজকে সুযোগ থাকতো তাহলে নিঃসন্দেহে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম বলে মন্তব্য করেছেন প্রাথমি...বিস্তারিত


ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল, আরো বাড়বে ভয়াবহতা

ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল, আরো বাড়বে ভয়াবহতা

নিজস্ব প্রতিবেদক : সোমবার (৬ অক্টোবর) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা রাজধানীতে ...বিস্তারিত


এখনও টাইফয়েডে শিশু মারা যায়, এটি আমাদের লজ্জার

এখনও টাইফয়েডে শিশু মারা যায়, এটি আমাদের লজ্জার

নিজস্ব প্রতিবেদক : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর জাতীয় অ্যাডভোকেসি সভায় কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর