বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিলেটের দক্ষিণ সুরমা আলমপুরে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকান্ড, ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি

সংবাদদাতা, সিলেট :    |    ০৩:৪৮ পিএম, ২০২১-০৫-৩১

সিলেটের দক্ষিণ সুরমা আলমপুরে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকান্ড, ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি

দক্ষিণ সুরমার আলমপুরে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাড়ির ১০টি রুম পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় ঘরে রক্ষিত নগদ আড়াই লক্ষ টাকা সহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, ৩০ মে রোববার বেলা ১ টা ১৫ মিনিটে কুচাই ইউনিয়নের আলমপুর গঙ্গারামের চক গ্রামের মৃত ছোয়াব আলীর ছেলে দুদু মিয়া, ছানা মিয়া ও নেছার আলীর বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তাদের বাড়ির ১০টি রুম পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যথাসময়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না পৌছলে পাশের বাড়িতেও আগুন লাগার সম্ভবানা ছিলো। নেছার আলী জানান, নগরীর উপশহরস্থ মেসার্স সোহেল তালুকদার এন্টারপ্রাইজ থেকে একটি গ্যাস সিলিন্ডার ও রেগুলেটর ক্রয়ের অর্ডার দেই। অর্ডার অনুযায়ী দোকানের মালিক এক কর্মচারী দিয়ে সিন্ডিটার ও রেগুলেটার আমার বাড়িতে পাঠান। উক্ত কর্মচারী সিলিন্ডারটি পাকের ঘরে নিয়ে ফিটিং করার চেষ্টা করেন। এসময় দেখা যায় রেগুলেটারটি ২০ নম্বরের। অথচ নিয়ে আসা সিলিন্ডারটিতে ২২নং রেগুলেটর দরকার। আমার স্ত্রী ২০ নম্বর রেগুলেটর লাগাতে নিষেধ করে। কিন্তু কর্মচারী উল্টা ধমক দিয়ে শক্তি প্রয়োগ করে রেগুলেটরটি সিলিন্ডারে লাগায়। এ সময় নেছার আলীর স্ত্রীকে চুলায় আগুন জ্বালাতে বলে। কিন্তু মহিলা চুলায় আগুন জ্বালাতে অপারগতা প্রকাশ করলে কর্মচারী নিজেই গ্যাসের চুলায় আগুন জ্বালানোর সাথে সাথে পুরো পাকরুমে আগুন লাগে। এ সময় কর্মচারী দৌড়ে ওঠান থেকে বালতি দিয়ে দু’বালতি বালু এনে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে যায়। অগ্নিকা-ের ঘটনায় দুদু মিয়াগংদের ঘরে থাকা নগদ আড়াই লক্ষ টাকা, ৫০ মন ধান, মহিলাদের স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র, পবিত্র কুরআন মাজীদ সহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। বর্তমানে তাদের পরনের কাপড় ছাড়া সবাই পুড়ে গেছে। আলাপকালে দুদু মিয়া বলেন, মেসার্স সোহেল তালুকদার এন্টারপ্রাইজ অদক্ষতার কারণে সিলিন্ডার থেকে আগুন লেগে আজ আমরা নিঃস্ব হয়ে পড়েছি। এ ধরনের অদক্ষ কর্মচারীকে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে ভবিষ্যতে এধরনের ঘটনার আর ঘটবে না। তিনি মেসার্স সোহেল তালুকদার এন্টারপ্রাইজের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। ঘটনার খবর পেয়ে, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হক, আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, সিলেট জেলা কৃষকলীগ নেতা শামীম কবির সহ এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থরে গিয়ে তাদেরকে সমবেদনা জানান। আলাপকালে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হক বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। আগামীকাল ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও নগদ অর্থ প্রদান করা হবে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা (আলমপুর) ফায়ার স্টেশনের অফিসার মোঃ আলাউদ্দিন মনির জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। আগুনে প্রায় ১২-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর