বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে বিরোধী লেবার দলের জয়জয়কার

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:২৩ পিএম, ২০২৪-০৫-০৫

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে বিরোধী লেবার দলের জয়জয়কার

গত ২রা মে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন।  এতে ১০৭ টি কাউন্সিলে ২৭,০০ কাউন্সিলর ও ১১  জন সিটি মেয়র নির্বাচিত হওয়ার জন্য সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

নির্বাচনে মোট ৬টি দল অংশগ্রহণ করলেও  বৃহৎ দুটি রাজনৈতিক দল- ক্ষমতাসীন কনজারভেটিভ ও লেবার পার্টিই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এই স্থানীয় সরকার নির্বাচনে গত চার দশকের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে ঋষি সুনাকের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি। এমনকি তৃতীয় অবস্থানে থেকে রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিকের কাছে ভরাডুবি হয়েছে কনজারভেটিভের।  ইংল্যান্ডের সরাসরি নির্বাচিত ১১টি মেয়র আসনের  মধ্যে ১০টি আসন হারিয়েছে কনজারভেটিভ। ১০টি আসনে মেয়র পদে বিপুল ভোটে জয়লাভ করেছে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি।

তৃতীয় অবস্থানে থাকা দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির কাছে হার মেনেছে কনজারভেটিভ, সুনাকের দলকে পিছনে ফেলে  দ্বিতীয় অবস্থান দখল করে নিয়েছে লিবডেম । এখবর পাওয়া পর্যন্ত ১১৪০টি কাউন্সিলর পদে জয় পেয়েছে লেবার ।  লিবারেল ডেমোক্রেটিক পেয়েছে ৫২১টি, কনজারভেটিভ পেয়েছে ৫১৩টি , ইন্ডিপেন্ডেন্ট পেয়েছে ২২৮টি , গ্রীন পার্টি ১২১টি, রেসিডেন্স অ্যাসোসিয়েশন পেয়েছে ৪৮টি।

১১টি মেয়র পদের মধ্যে, লেবার যে ১০টি এলাকায় জিতেছে - গ্রেটার লন্ডন,পূর্ব মিডল্যান্ডস, গ্রেটার ম্যানচেস্টার,  লিভারপুল সিটি অঞ্চল, উত্তর পূর্ব, সালফোর্ড, সাউথ ইয়র্কশায়ার, ওয়েস্ট মিডল্যান্ডস, ওয়েস্ট ইয়র্কশায়ার এবং ইয়র্ক এবং উত্তর ইয়র্কশায়ার।

স্থানীয় সরকার নির্বাচন ছাড়াও ব্ল্যাকপুল সাউথ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানেও জয় পেয়েছেন  লেবার পার্টির প্রার্থী ক্রিস ওয়েব। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৭ হাজার ভোট বেশি পেয়েছেন তিনি ।  তিনি ভোট পেয়েছেন ১০ হাজার ৮২৫টি।অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডেভিড জোনস পেয়েছেন  মাত্র ৩ হাজার ২১৮ ভোট ।

এছাড়া লন্ডন অ্যাসেম্বলির ২৫ জন সদস্য এবং ইংল্যান্ড ও ওয়েলসে ৩৭ জন পুলিশ ও অপরাধ কমিশনার নির্বাচন করার জন্য ভোট অনুষ্ঠিত হয়েছে ।

নির্বাচনী ফলাফলে হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার প্রতিক্রিয়ায় বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির বড় জয় হলেও আগামী জাতীয় নির্বাচনে এই প্রেক্ষাপট থাকবে না। বরং কনজারভেটিভকেই বেছে নিবে জনগণ । কনজারভেটিভ পার্টিকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।অন্যদিকে লেবার নেতা স্যার কিয়ার স্টারমার নির্বাচনী ফলাফলে উচ্ছ্বসিত। তিনি আগামী জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে । কিয়ার স্টারমার জাতীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলই  জনগণের আগাম বার্তা যে  তারা পরিবর্তন চান।

উক্ত স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণ ফলাফল রোববার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর