বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য প্রস্তুত হামাস

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:৩০ পিএম, ২০২৪-০৯-১৭

গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য প্রস্তুত হামাস

গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্যে প্রস্তুত হামাস। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার সোমবার এ কথা বলেছেন।
যদিও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট গত সপ্তাহে বলেছিলেন, গাজায় সামরিক সংগঠন হিসেবে হামাসের ‘আর অস্তিত্ব নেই’।
এদিকে সিনওয়ার বলেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাসের ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। তারা ইরান-সমর্থিত আঞ্চলিক মিত্রদের সমর্থনে গাজায় প্রায় এক বছর ধরে যুদ্ধ করে আসছে। গাজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সিনওয়ার হামাস গ্রুপের ইয়েমেনি মিত্রদের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, ‘আমরা নিজেদেরকে দীর্ঘস্থায়ী এক যুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি।’
তিনি গত মাসে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হন।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধ চলছে। সেখানকার চিকিৎসক ও উদ্ধারকর্মীরা সোমবার জানিয়েছেন, গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে দুই ডজন লোক নিহত হয়েছে।
তবে এ ব্যাপারে ইসরাইলি সামরিক বাহিনীর কোন মন্তব্য পাওয়া যায়নি।
লেবাননে হিজবুল্লাহর সাথে লড়াই বন্ধের সম্ভাবনা ম্লান হয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের এমন সতর্ক বাণী উচ্চারণের পর সর্বশেষ এসব হামলা চালানো হয়। এতে আবারও বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষের আশঙ্কা  দেখা দিয়েছে।
গাজা যুদ্ধের ১১ মাসেরও বেশি সময় পরে ইয়েমেনের হুতিদের কাছে লেখা এক চিঠিতে সিনওয়ার হুমকি দিয়ে বলেছেন,  গাজা এবং এই অঞ্চলের অন্যত্র ইরানের সাথে সম্পৃক্ত গ্রুপগুলো ‘শত্রু পক্ষের রাজনৈতিক ইচ্ছা ভেঙ্গে দেবে।
এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে কয়েক মাসের মধ্যস্থতার প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্র ইসরাইল এবং হামাসের মধ্যে মতপার্থক্য দূর করার জন্য একটি নতুন প্রস্তাব নিয়ে ‘দ্রুতগতিতে’ কাজ করছে।
মিলার বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই সপ্তাহে সেখানে সফরে গিয়ে মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন।
মিলার এক বিবৃতিতে বলেছেন, ব্লিঙ্কেন ‘গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন যা সকল জিম্মিদের মুক্তি নিশ্চিত, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে।’

রিটেলেড নিউজ

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত


দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত


পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর,  শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত


ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত


মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত


এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর