শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২৭ পিএম, ২০২৬-০৫-১৬
স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলায় শুক্রবার রাতে আবু আহম্মদ ডিলার (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল। এ ঘটনায় বৃদ্ধার ছেলে ইব্রাহিম প্রঃ মিলন'কে (৪০) স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা ও তাঁর ছেলের মধ্যে পারিবারিক কলহের বিষয়ে তর্ক বিতর্কের একপর্যায়ে ছেলে তাঁর বৃদ্ধ পিতার শরীরের বিভিন্ন স্থানে সহ অন্ডকোষে উপর্যুপরি কিল, ঘুষি লাথি মারলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালীম 'দৈনিক আমাদের বাংলা'কে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এছাড়াও তিনি আরো বলেন, গত রাতে সংবাদ পেয়ে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে স্থানীয় জনসাধারণের সহায়তায় অভিযান পরিচালনা করে ঘাতক ছেলেকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় শনিবার আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited