শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৩৭ পিএম, ২০২৬-০১-১১
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা সদরের সতেরশ্রী বাজার থেকে আহত গন্ধবকুল (মেছো বাঘ) উদ্ধার করেছে জেলা বন বিভাগ। রাতে স্থানীয়রা রাস্তার পাশে আহত অবস্থায় একটি গন্ধবকুল (মেছু বাঘ) পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেয়। পরে রাত ১১টার দিকে বন বিভাগের একটি দল এসে গন্ধবকুলটিকে উদ্ধার করে অফিসে নিয়ে যায়। স্থানীয় বন বিভাগ জানায়, উদ্ধারকৃত গন্ধবকুলটি প্রায় তিন ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কর্মকর্তাদের ধারনা, রাতে গাড়ির সাথে ধাক্কা লেগে গন্ধবকুলটি আহত হয়ে রাস্তার পাশে পড়ে রয়েছে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা আহত গন্ধবকুলটিকে (মেছো বাঘটি) উদ্ধার করে আজ রবিবার সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে নেত্রকোণা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন এলাহী'র সাথে যোগাযোগ করা হলে তিনি বিলপ্তপ্রায় গন্ধবকুল আহত অবস্থায় উদ্ধারের কথা স্বীকার করে বলেন, সদর উপজেলার সতেরশ্রী বাজার থেকে আহত অবস্থায় একটি গন্ধবকুল (মেছো বাঘ) উদ্ধার করা হয়েছে। আহত মেছো বাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে তাকে বনে অবমুক্ত করে দেয়া হবে।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited