শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩১ পিএম, ২০২৫-১২-২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সেখানে সমবেত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে ৩০০ ফিট এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে ও মাঝখানে বিপুলসংখ্যক মানুষ অবস্থান করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও লোকজন সেখানে যোগ দিচ্ছেন। বর্তমানে ৩০০ ফিট এলাকায় বাস, প্রাইভেট কারসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সীমিত আকারে কিছু মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা আশপাশের সব সড়কে ডাইভারশন দিয়েছি। বর্তমানে ৩০০ ফিট রোডে কোনো গাড়ি চলাচল করছে না। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে গোটা দেশে বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস আর আগ্রহ দেখা গেছে। তাকে বরণ করে নিতে প্রস্তুত রাজধানীর ৩০০ ফিট এলাকা। এখানেই তাকে দেওয়া হবে সংবর্ধনা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই সংবর্ধনাস্থলে ঢল নেমেছে নেতাকর্মীদের। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা আর বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। যদিও দুদিন আগ থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসতে শুরু করেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেকে ৩০০ ফিট এলাকায় রাতযাপন করেন। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া এ যাত্রায় সফরসঙ্গী হয়েছেন এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা।
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘট...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited