বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বারইয়ারহাটে শুল্ক ফাঁকির ৭০২ বস্তা প্লাস্টিক তৈরীর কাঁচামাল জব্দ, আটক ১

ষ্টাফ রিপোর্টার :    |    ০৪:১০ পিএম, ২০২৬-১০-১৪

বারইয়ারহাটে শুল্ক ফাঁকির ৭০২ বস্তা প্লাস্টিক তৈরীর কাঁচামাল জব্দ, আটক ১

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাচালানের ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামাল উদ্ধারপূর্বক মোঃ সিদ্দিক হোসেন (৩৯) নামের ১জন আসামি গ্রেফতার ও চোরাচালানে ব্যবহারিত ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত সিদ্দিক হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিন শ্রীপুর গ্রামের মৃত সামছুল আলমের ছেলে এবং পলাতক অপর আসামি হলেন, চট্টগ্রাম মহানগরীর রৌফবাদ এলাকার আনিস রহমান সুলতান (৩০)। জোরারগঞ্জ থানা পুলিশ বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মঙ্গলবার জোরারগঞ্জ থানার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট করে ১টি কার্গো ট্রাক (কাভার্ড ভ্যান) সহ আসামি মোঃ সিদ্দিক হোসেন'কে আটক করা হয়। এসময় আরে ৫/৬ জন লোক গাড়ি হতে নেমে দৌঁড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে কাভার্ড ভ্যান হতে ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামাল, প্রতিটি বস্তার ওজন ২৫ কেজি (৭০২x২৫)= ১৭,৫৫০ কেজি প্লাস্টিক তৈরীর কাঁচামাল, যাহার সর্বমোট মূল্য অনুমান ৪৫,০০,০০০/-(পঁয়তাল্লিশ লক্ষ) টাকা এবং চোরাচালানকাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রংয়ের কাভার্ড ভ্যান জাতীয় কার্গো ট্রাক, যাহার রেজিঃ নং- JESSORE-TA-11-4611 উদ্ধার করা হয়। আটক আসামি উদ্ধারকৃত প্লাষ্টিক তৈরীর কাঁচামালের বৈধ কোন কাগজপত্র উপস্থাপন করতে পারে নাই। উদ্ধারকৃত কাঁচামাল সরকারি শুল্ক ও অন্যান্য বৈধ কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে চীন হতে বাংলাদেশের অভ্যন্তরে আনা হয়েছে বলে জানা যায়। এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গ্রেফতারকৃত আসামি ও অজ্ঞাতনামা ৩/৪ জন আসামিদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায়  The Special Powers Act 1974 Section 25B/25D মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রিটেলেড নিউজ

জিএম কাদেরের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

জিএম কাদেরের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

আমাদের বাংলা ডেস্ক : : ‎গাইবান্ধা প্রতিনিধি : ‎জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবা...বিস্তারিত


সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্ডারপাস নয় - সুপরিকল্পিত ফ্লাইওভার ব্রিজের ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাশ ও মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাশ ও মতবিনিময় সভা

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 'একটাই লক্ষ-হতে হবে দক্ষ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইএফআইসি ব্à¦...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা 

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা 

আমাদের বাংলা ডেস্ক : : আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সকালে à...বিস্তারিত


ছোটদের হাত ধরে বদলাচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, সুরক্ষার বার্তা ছড়াচ্ছে শিশুরা

ছোটদের হাত ধরে বদলাচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, সুরক্ষার বার্তা ছড়াচ্ছে শিশুরা

নিজস্ব প্রতিবেদক : তখন তার বয়স সবেমাত্র ১২। পরিবারের সিদ্ধান্তে বিয়ের কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু শৈশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর