বাংলাদেশ   রবিবার, ২৯ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চবিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডেন্স ২০২৫-২৬’ অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:০১ এএম, ২০২৬-১১-২৯

চবিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডেন্স ২০২৫-২৬’ অনুষ্ঠিত

নবীন শিক্ষার্থীদের বরণ এবং ভবিষ্যৎ কর্মজীবন গঠনে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার উদ্যোগে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডেন্স ২০২৫-২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে(বায়োলজি ফ্যাকাল্টি) পবিত্র কুরআন তেলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের চবি শাখার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তারেক।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র অ্যাডভোকেট আলহাজ্ব মোসাহেব উদ্দিন বখতিয়ার। তিনি শিক্ষার্থীদের পরিবর্তনশীল বিশ্বব্যবস্থার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া, দক্ষতা বৃদ্ধি এবং যোগ্য নাগরিক ও পেশাজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নু. ক. ম. আকবর হাসান এবং নাহার গ্রুপের চেয়ারম্যান মুহাম্মাদ আবুল হাসেম। ড. আকবর হাসান শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হওয়ার ওপর জোর দিয়ে বলেন, অন্যকে বা পরিস্থিতিকে বিচার করার পরিবর্তে নিজের পরিবর্তন ও আত্মোন্নয়নে মনোযোগী হতে হবে। অন্যদিকে, মুহাম্মাদ আবুল হাসেম শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্র ও পেশাগত জীবনে সফলতা অর্জনের বিষয়ে বাস্তবমুখী পরামর্শ দেন।
অনুষ্ঠানে ক্যারিয়ার ও নৈতিকতা বিষয়ক আলোচনায় অংশ নেন চবি রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মাদ মুয়াজ্জিম হোসাইন এবং জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা জয়নুল আবেদীন ক্বাদেরী। মুহাম্মাদ মুয়াজ্জিম হোসাইন ইহকালীন ও পরকালীন ক্যারিয়ার গঠনে নিয়মিত অধ্যয়ন ও আত্মনিয়ন্ত্রণের পরামর্শ দেন। মাওলানা জয়নুল আবেদীন ক্বাদেরী পেশাগত উন্নতির পাশাপাশি আত্মিক উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও বক্তব্য রাখেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মাদ কমল উদ্দিন সবুর, জনতা  ব্যাংকের সিনিয়র অফিসার মুহাম্মাদ জাহিদুল ইসলাম এবং চবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকরামুল হাসান। বক্তারা বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন, সময়ের সঠিক ব্যবহার এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সংগঠনের চবি শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে শাখার সভাপতি মুহাম্মদ ইরফানুল হক অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাপনী বক্তব্য দেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

রিটেলেড নিউজ

পার্বত্য মন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য কে উষ্ণ সংবর্ধনা দিলো নানিয়ারচর উপজেলা বিএনপি

পার্বত্য মন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য কে উষ্ণ সংবর্ধনা দিলো নানিয়ারচর উপজেলা বিএনপি

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ও রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাà¦...বিস্তারিত


শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর স্বপ্নপূরণে সহযাত্রী হলো নানিয়ারচর সেনা জোন

শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর স্বপ্নপূরণে সহযাত্রী হলো নানিয়ারচর সেনা জোন

রাঙ্গামাটি প্রতিনিধি : : আর্থিক অসচ্ছলতা এবং প্রতিবন্ধী হওয়ার কারণে খাগড়াছড়ি সরকারি কলেজের শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষাà¦...বিস্তারিত


ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ...বিস্তারিত


বারইয়ারহাট মহাসড়কে চোরাচালানের চায়না কাপড়ের রোল জব্দ গ্রেফতার ১

বারইয়ারহাট মহাসড়কে চোরাচালানের চায়না কাপড়ের রোল জব্দ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চোরাচালানের ...বিস্তারিত


কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্à¦...বিস্তারিত


বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১

বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১

আমাদের বাংলা ডেস্ক : : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর