শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ১০:১৬ পিএম, ২০২৪-১০-০৪
প্রেসক্রিপশনের ফাইলে মিললো ঠিকানার সন্ধান; ধরন পাল্টে নতুনরূপে কক্সবাজারের টেকনাফের মাদক ব্যবসায়ীরা]
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর নির্দেশনায় ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মামুন এর সার্বিক তত্ত্বাবধানে কোতয়ালী সার্কেলের পরিদর্শক মোঃ শাহজালাল ভূঁইয়া এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী সার্কেলের একটি দল গতকাল ০৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত রাজধানীর ওয়ারী ও ডেমরা এলাকায় অভিযান চালায়। এবিষয়ে ডিএনসি সূত্রে জানা যায়, আভিযানিক দল ৫০ পিস ইয়াবা বিক্রির সময় বংশাল ও ওয়ারী এলাকার চিহ্নিত মাদককারবারী মোঃ তানজিল (৩২)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে আসামির দেয়া তথ্য ও উক্ত ইয়াবার উৎস সন্ধানকালে কক্সবাজারের টেকনাফ-কেন্দ্রিক মাদক ব্যবসায়ীদের একটি নতুন চক্রের সন্ধান পাওয়া যায়। ক্রেতা সেজে ডেমরার বামৈল এলাকায় পৌঁছে চক্রের এক নারী সদস্য কলিমা আক্তার ওরফে রোজি (৩০) কে আটক করা হয়। পরে তার ভাড়াকৃত বসতঘর বিধিমোতাবেক তল্লাশি করে ওয়ারড্রবের ড্রয়ার থেকে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার কলিমা আক্তার রোজি কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ২ নং ওয়ার্ডের মোঃ আলম এর মেয়ে।
গ্রেপ্তারকৃত আসামি রোজিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে এ চক্রের নতুন কৌশলের বিষয়ে জানা যায়, পূর্বে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও আইস ঢাকার মাদক কারবারীদের কাছে বাহক মারফত পৌঁছে দেয়া হতো। সাম্প্রতিককালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান ও চেকপোস্টসমূহের কারণে বিপুল পরিমাণ ইয়াবা ও আইস জব্দ করা হয়। এর প্রেক্ষিতে কক্সবাজারের মাদক কারবারীরা কৌশলে বিভিন্ন পরিমাণে ইয়াবা এনে রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরাসহ বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে অবস্থান নেয়। ঢাকায় চিকিৎসা, হকারি ব্যবসাসহ নানা কারণ দেখিয়ে তারা ঢাকায় অবস্থান করে এবং নিয়মিত ভিত্তিতে অবস্থান পরিবর্তন করে। রাজধানীর মাদক কারবারীরা কক্সবাজারের মাদক ব্যবসায়ীদের কাছে টাকা পৌঁছে দিলে, তারা এসকল কারবারীদের মাধ্যমে রাজধানীর ব্যবসায়ীদের কাছে ইয়াবা পৌঁছে দিতো। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
গ্রেপ্তারকৃত অপর আসামি মোঃ তানজিল (৩২) বংশাল ও ওয়ারী এলাকার চিহ্নিত মাদককারবারী। তার বিরুদ্ধে ডিএমপি এর ওয়ারী ও সুত্রাপুর থানায় ০৩টি মাদক মামলা আছে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited