বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৪ নারীসহ ৭ জন নিহত

আমাদের বাংলা ডেস্ক :    |    ১১:৫০ এএম, ২০২৬-০১-১৯

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৪ নারীসহ ৭ জন নিহত

মাদারীপুর প্রতিনিধি :
ভোরের আলো ফোটার আগেই জীবিকার তাগিদে ৪ নারীসহ ৭ জন বেড়িয়ে পড়তেন কাজের খোঁজে। সারাদিন বিভিন্ন ক্ষেত-খামারে কাজ করে মজুরির টাকা নিয়ে একত্রে তারা হাসিখুশি মনে ফিরে যেতেন নিজ বাড়িতে। সেই টাকায় চলতো তাদের সংসার। একইভাবে বুধবারও টাকা উপার্জন করে বাড়িতে ফিরে যাচ্ছেন ঠিকই। তবে হাসিখুশি মনে নয়, সবাইকে কাঁদিয়ে লাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। একটি ঘাতক বাস কেড়ে নিল তাদের তাজা প্রাণ। বুধবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের ঘটকচর ও মিল গেইটের মাঝামাঝি স্থানে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মোট ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে মো. রুমানকে (২৫) গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। নিহতরা হলেন, মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০)। তিনি সার্বিক পরিবহন বাসের সুপার ভাইজার ছিলেন। সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর বেপারী (২২)। তিনি ইজিবাইক চালক ছিলেন। এছাড়া নিহত দিনমজুররা হলেন, গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ভাঙ্গারহাট পাইকেরপাড়া গ্রামের রনজিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪২), একই গ্রামের সাগর বালার মেয়ে কামনা বিশ্বাস (৪১), পলাশ বাড়ৈর ছেলে দুলাল বাড়ৈ (৪৫), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৫০) ও জয়ন্ত বাড়ৈর স্ত্রী অনিতা বাড়ৈ (৪০)। মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় আসলে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয়। ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। রেকার দিয়ে বাসটি পাড়ে তোলা হয়েছে। পরে পানির মধ্যে থাকা ইজিবাইকটি উদ্ধার করে ফায়ার সার্ভিস এর ডুবুরি দল। উল্লেখ্য, মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এসময় ইজিবাইকটিসহ ওই বাসটি মহাসড়কের পাশের ডোবার মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। পরে একে একে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। একই সঙ্গে আহত হয় আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া এক ইজিবাইক যাত্রীকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জনক্স ঢাকায় নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে প্রায় ১০ কিলোমিটারে পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রী ও চালকরা। পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় ৪ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর