বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রোহিঙ্গা পরিবারের হাতে জন্মসনদ, তদন্তে মিললো সত্যতা

নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৩ পিএম, ২০২৫-১১-১৯

রোহিঙ্গা পরিবারের হাতে জন্মসনদ, তদন্তে মিললো সত্যতা

সাতকানিয়া উপজেলায় রোহিঙ্গা পরিবারের চার সদস্যের নামে জন্মসনদ ইস্যু হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিথ্যা তথ্য ও জালিয়াতির মাধ্যমে এসব সনদ সংগ্রহের সত্যতা মিলেছে ইউনিয়ন পরিষদের তদন্তে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর ঘুরে প্রতিবেদনটি জমা হয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে। এতে অবৈধভাবে নিবন্ধিত হওয়া চারটি সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, কেঁওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বসবাসকারী রোহিঙ্গা হোসেন আহমদ এবং তার পরিবারের তিন সদস্য- লায়লা বেগম, মোহাম্মদ সোলতান আহমদ ও মোহাম্মদ রফিক ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে মিথ্যা অভিভাবকের নাম, জন্মতারিখ ও ঠিকানা ব্যবহার করে ইউনিয়ন পরিষদ থেকে জন্মসনদ নেন। সরেজমিন তদন্তে দেখা যায়, তারা বাংলাদেশের স্থায়ী নাগরিক নন; বেশ কয়েক বছর ধরে এলাকায় বসবাসকারী রোহিঙ্গা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব সনদ সাবেক চেয়ারম্যান মনির আহমদ এবং তৎকালীন সচিব অসিমের স্বাক্ষরে ইস্যু করা হয়েছিল। তবে কীভাবে যাচাই-বাছাই ছাড়া রোহিঙ্গা পরিবারের হাতে সরকারি জন্মসনদ পৌঁছে গেল-এ বিষয়ে কেউই সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন জানান, এ ধরনের অভিযোগ ওঠার পরই ইউএনও’র নির্দেশে  আমরা তদন্ত করে দেখি। এতে রোহিঙ্গাদের হাতে জন্ম নিবন্ধন থাকার সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে আমরা প্রতিবেদন জমা দিয়েছি। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, কেঁওচিয়া ইউনিয়নের জন্ম নিবন্ধনগুলো বাতিলের সুপারিশ করা হয়েছে। দুয়েকদিনের মধ্যে বাতিল হয়ে যাবে। এগুলো নিবন্ধনের ক্ষেত্রে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাতকানিয়া এলাকায় অন্য কোথাও রোহিঙ্গাদের হাতে জন্ম নিবন্ধন পাওয়ার তথ্য পেলে আমরা ব্যবস্থা নেব।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর