শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৪৭ পিএম, ২০২৫-১০-০৫
বিদেশে বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন, তার ছবিও রাষ্ট্রপতির ছবির সঙ্গে প্রদর্শন করতে হবে।
নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই।
নোটিশে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের কারণে জাতীয় পর্যায়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন করা বাংলাদেশের দীর্ঘদিনের প্রথা ও রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ।
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪৮(২) স্পষ্টভাবে উল্লেখ করেছে: রাষ্ট্রপতি হইবেন রাষ্ট্রের প্রধান এবং তিনি রাষ্ট্রের সব ব্যক্তির ওপর অগ্রাধিকারপ্রাপ্ত হইবেন।
সুতরাং, রাষ্ট্রপতির ছবি অপসারণ করার যেকোনো নির্দেশ সংবিধান পরিপন্থি, রাষ্ট্রীয় প্রোটোকল লঙ্ঘনকারী এবং রাষ্ট্রপ্রধানের পদমর্যাদার অবমাননা। ওই কর্মকাণ্ডের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত বা অপসারণ না হওয়া পর্যন্ত বা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি সাংবিধানিকভাবে বৈধ।
নোটিশে বলা হয়েছে, বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে পুনঃস্থাপন করতে হবে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন, তার ছবিও রাষ্ট্রপতির ছবির সঙ্গে প্রদর্শন করতে হবে।
নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে রাষ্ট্রপতির ছবি বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে অবিলম্বে পুনঃস্থাপন করতে হবে, অন্যথায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় ওই বিষয়ে নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : গতকাল (২৯ জুলাই ২০২৬) ঐতিহ্যবাহী মদিনা ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে “আশরাফী কনফারেন্স” বু...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited