শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৩:৩০ পিএম, ২০২২-১০-১২
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে পাঁচ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সেই সমাবেশ সমাবেশে বিপুল নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটিয়ে নিজেদের অবস্থান জানান দিতে চায় দলটি।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে নগরের পলোগ্রাউন্ড ময়দানে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সকাল থেকেই গাড়িতে-হেঁটে বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীদের সমাবেশ যোগ দিতে দেখা গেছে।
এদিকে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে নগরে উত্তেজনা বিরাজ করছে। এছাড়া কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে গতকাল মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশ ঘিরে আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত। সমাবেশ করার জন্য বিভাগের সবচেয়ে বড় মাঠ বেছে নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। আমরা কোনও ফাঁদে পা দেবো না। কারও উসকানিতে কান দেবো না। তবে বিনা উসকানিতে নেতাকর্মীদের ওপর হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে।’
অন্যদিকে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিএনপির সমাবেশে কোনো নৈরাজ্য হলে ছাড় দেওয়া হবে না। যদি বিএনপি জনগণের জানমালের কোনো ক্ষতি করে তাহলে তার সমুচিত জবাব দিবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। একইসঙ্গে তাদের সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতেও বলেছেন। তবে কোন রকম ফাঁদে এবং নিজে পড়ে কোনো রকম ঝামেলা সৃষ্টি না করারও নির্দেশনা দেন তারা।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited