শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৪৮ পিএম, ২০২০-১০-০৮
- মুহাম্মদ শাহ্ আলম ১৯ সেপ্টেম্বর ২০২০ইং বাংলার সন্তান নবাব সিরাজউদ্দৌলার ২৯৩ তম শুভ জন্মবার্ষিকি অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর ২০২০-এ অনুষ্ঠিত হোলো। বাংলার প্রিয়জন নবাব সিরাজউদ্দৌলাকে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে দেশপ্রেমি বাংলা ভাষী মুসলিম জাতি। ২৭ সেপ্টেম্বর ২০২০ ইং বিকেল ৫ টায় ঢাকা বিভাগীয় সমিতির উদ্যোগে ঢাকা নগরীর বিকে টাওয়ারের ভোজন রেস্তরা ( পুরানা পল্টন, ঢাকা ) মিলনায়তনে বাংলার স্বাধীনতার প্রথম শহীদ বীর- বাংলার স্বাধীনতার শীর্ষ মুক্তিযোদ্ধা- বাংলার স্বাধীনতার প্রধান নেতা- বাংলার পিতা- বাংলার মহানায়ক- “নবাব সিরাজউদ্দৌলার ২৯৩ তম শুভ জন্মবার্ষিকি উপলক্ষে ( জন্মঃ-১৯ সেপ্টেম্বর ১৭২৭ ইং; শাহাদাৎঃ- ২ জুলাই ১৭৫৭ ইং ) শ্রদ্ধা নিবেদন- আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাব সিরাজউদ্দৌলার সন্তান ৯ম রক্তধারা প্রজন্ম জনাব সৈয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক মানবকণ্ঠের প্রকাশক জনাব জাকারিয়া চৌধুরি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ও প্রখ্যাত লেখক জনাব ফাইজুল ইসলাম। এছাড়া সমাজের অন্যান্য গণ্যমান্য বেক্তিবর্গও উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে টেকনাফ থেকে তেতুলিয়ার সকল সিরাজ ভক্ত আম-জনতার মিলন মেলায় পরিণত হোলো। উক্ত অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হোলো লাল সবুজের তিন উজ্জ্বল নক্ষত্রকে, তাঁরা হলেন- দৈনিক মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া চৌধুরি, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফাইজুল ইসলাম ও নবাব রক্তধারা নবাবজাদা আব্বাসউদ্দৌলা। অনুষ্ঠানে উপস্থিত সকলে নবাব ও নবাব পরিবারের দেশপ্রেম ও বীরত্ব গাঁথা নিয়ে সৃতি চারণ করলেন। গর্ব করে সকলে এক কণ্ঠে বললেন- বাংলার ঐতিহ্য গর্ব ও ভালোবাসায় মিশে রয়েছেন দু’প্রজন্মের নবাব আমাদের আপনজন “ আমাদের সিরাজউদ্দৌলা ”, “ আমাদের আব্বাসউদ্দৌলা ”। লেখক- মহাসচিব, ঢাকা বিভাগীয় সমিতি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited