শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৫৩ পিএম, ২০২৫-০৪-১২
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন করতে ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা স্বাক্ষরিত আজ এক প্রেস রিলিজে এ আহ্বান জানানো হয়।
প্রেস রিলিজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন ও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
এতে আরো বলা হয়, ‘আমরা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে উক্ত সংবাদ প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গত ১০ এপ্রিল চিফ প্রসিকিউটর যে বক্তব্য প্রদান করেছেন তা একটি সংবাদ মাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করেছেন।
চিফ প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে ‘সঠিক বিচার করলে বাহিনীগুলোর সিনিয়র জেনারেলের সংখ্যা থাকবে না’ মর্মে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা নিতান্ত বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত।
প্রকৃতপক্ষে তিনি এ ধরণের কোনো বক্তব্য প্রদান করেননি বরং সংশ্লিষ্ট প্রতিবেদক বক্তব্যের কন্টেন্ট বুঝতে না পেরে বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।
প্রেস রিলিজে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে ওই সংবাদ প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited