শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:২৫ পিএম, ২০২৫-১২-২৭
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মো. রাশেদ খান। গতকাল সংগঠনের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পত্রে তিনি জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কার্যক্রমে তিনি সভাপতির সঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন। পদত্যাগ পত্রে মো. রাশেদ খান বলেন, সংগঠনের স্বার্থে তার কোনো ভুল বা সীমাবদ্ধতা থাকলে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সভাপতির সম্মতি পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ শনিবার থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রাশেদ খান। তবে ভবিষ্যতে দলের সঙ্গে পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজের নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান ত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ১১ দলীয় জোটের নেতৃত্বাধীন জোট জিতলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী কর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited