শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:০৭ পিএম, ২০২৪-১১-২৭
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো আদালতের সব ধরনের কার্যক্রমে কর্মবিরতি থাকবে। এছাড়া জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজনসহ আরও পাঁচ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য লোহাগাড়া নিবাসী এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে বিগত ২৬ নভেম্বর মঙ্গলবার পেশাগত দায়িত্ব পালনকালে উগ্রবাদী সংগঠন ‘ইসকন’-এর সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির জরুরি সভায় নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
সিদ্ধান্তসমূহ হলো- সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ করা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের সকল আদালতের কাক্রক্রমে কর্মবিরতি, আইনজীবী আলিফের আত্মার মাগফেরাত কামনায় বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিল, একইদিনের অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল।
এছাড়া আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় আইনজীবী দোয়েল ভবনের সম্মুখ থেকে শোক মিছিল অনুষ্ঠিত হবে এবং সমিতির বার্ষিক ইনডোর গেইমস স্থগিত থাকবে।
এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ঘোষণা দেন, সহকর্মী হত্যার প্রতিবাদে আজ (বুধবার) সব আদালতে আইনজীবীদের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। সেই অনুযায়ী আজ কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রামের আইনজীবীরা।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited