শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৫২ পিএম, ২০২১-০৪-২০
পাকিস্তানে বসবাসকারী প্রায় ১৪ লাখ নিবন্ধিত আফগান শরণার্থীর তথ্য যাচাইয়ের জন্য দেশব্যাপী অভিযান শুরু করা হয়েছে। আনাদোলু এজেন্সি এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) সম্প্রতি জানান, আফগান শরণার্থীদের নথি যাচাইয়ের জন্য এই অভিযান শুরু করেছে পাকিস্তান।
গত মাসে সরকার ঘোষণা করেছিল যে আফগান শরণার্থীদের যাদের রেজিস্ট্রেশনের প্রমাণ (পিওআর) কার্ডের মেয়াদ ২০১৫ সালে শেষ হয়ে গেছে, তাদের এ বছর যাচাইয়ের পরে নতুন স্মার্ট কার্ড দেওয়া হবে।
এই অভিযান ছয় মাস ধরে চলবে এবং যাচাইয়ের পরে তাদের তথ্য হালনাগাদ করা হবে। এছাড়া তাদের স্মার্ট পরিচয়পত্র দেওয়া হবে।
পাকিস্তানের আফগান শরণার্থীদের জন্য কমিশনারের একজন মুখপাত্র মুহাম্মদ উসমান বলেছেন, নিবন্ধন প্রক্রিয়ার জন্য সারা দেশের ৩৫টি এলাকায় প্রায় ৬০০ সরকারি ও জাতিসংঘের কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, ১১ সেপ্টেম্বরের আগে আফগানিস্তান থেকে সকল বিদেশি বাহিনী প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার সাথে এই পদক্ষেপটি মিলে যায়, যা কয়েক দশকের যুদ্ধের অবসান ঘটাতে পারে এবং শরণার্থীদের দ্রুত প্রত্যাবাসনের দিকে পরিচালিত করতে পারে।
পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছিলেন, আমাদের কাছে ১৫ লাখ আফগান শরণার্থীর আইনগত মর্যাদা এবং অবৈধভাবে দেশে বসবাসকারী প্রায় ৮ লাখ আফগান নাগরিকের তথ্য রয়েছে। সূত্র: এএনআ
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited