শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১১ পিএম, ২০২৫-০৮-১১
টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের (২২) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে টঙ্গী স্টেশন রোডে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি যাত্রীবাহী বাস থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় ওই যুবক। এ সময় জনতা তাকে আটক করে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। টঙ্গী হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বয়স আনুমানিক ২২ বছর। তার পরনে ছিল কালো প্যান্ট ও নীল শার্ট। পরিচয় এখনো জানা যায়নি।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited