বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৩ নম্বর সতর্ক সংকেত : ৪ মে পর্যন্ত থাকবে বৃষ্টি, শিলা-বজ্রপাতের আশঙ্কা

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৫:৪৪ পিএম, ২০২৬-০৪-২৮

৩ নম্বর সতর্ক সংকেত : ৪ মে পর্যন্ত থাকবে বৃষ্টি, শিলা-বজ্রপাতের আশঙ্কা

চট্টগ্রামে আগামী ৩ থেকে ৪ মে পর্যন্ত চলমান মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতেরও আশঙ্কার কথা বলা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে চট্টগ্রামে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার বিশ্লেষণ অনুযায়ী, এই বৃষ্টি আগামী মে মাসের ৩ থেকে ৪ তারিখ পর্যন্ত চলতে পারে। এর মধ্যে এক-দুই দিন আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও পরে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া কর্মকর্তা জানান, এ বৃষ্টিপাত মূলত কালবৈশাখী ঝড়ের অংশ। এ সময়ে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকবে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। তিনি বলেন, বজ্রপাতের তীব্রতা বিবেচনায় সবাইকে সতর্ক থাকতে হবে। আকাশে কালো মেঘ দেখা দিলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। বৃষ্টি শুরু হলে খোলা জায়গা বা খোলা আকাশের নিচে অবস্থান না করারও পরামর্শ দেন তিনি। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত কোনো লঘুচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির পরিস্থিতি নেই বলে জানিয়েছেন উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান। তিনি বলেন, মে মাসের মাঝামাঝি সময় বা ১০-১২ তারিখের পর লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর