শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪৫ পিএম, ২০২৬-০২-১২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তার ঘোষণা থাকলেও খোদ নির্বাচন কমিশন (ইসি) ভবনেই দেখা গেছে নিরাপত্তার ভিন্ন চিত্র। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঢিলেঢালা উপস্থিতি ও নজরদারির অভাব দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই স্থাপনার প্রবেশপথে তল্লাশি ও কড়াকড়ি অন্য সময়ের তুলনায় অনেক কম। দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের মধ্যেও এক ধরনের শৈথিল্য লক্ষ্য করা গেছে। যেখানে আজকের দিনে সর্বোচ্চ সতর্কাবস্থা থাকার কথা, সেখানে এমন চিত্র ভোটার ও সংশ্লিষ্ট মহলে কিছুটা বিস্ময় তৈরি করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগে জানানো হয়েছে, সারাদেশে প্রায় ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রে ড্রোনের ব্যবহার এবং পুলিশ সদস্যদের পোশাকে ২৫ হাজার বডি ওন ক্যামেরা যুক্ত করা হয়েছে। তবে মাঠপর্যায়ে এই প্রযুক্তিনির্ভর ও নিশ্ছিদ্র নিরাপত্তার দাবি করা হলেও ইসি সচিবালয় বা নির্বাচন ভবনের প্রবেশমুখে সেই তৎপরতা চোখে পড়েনি। নিরাপত্তার এই ঢিলেঢালা ভাব নিয়ে কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এক ভাষণে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছিলেন। আজকের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ভোটার ২৯৯টি আসনে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited