বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভূজপুরে ঈদ উপহার পেয়ে খুশী ৫শ’ অসহায় পরিবার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:২০ পিএম, ২০২৬-০৩-১৭

ভূজপুরে ঈদ উপহার পেয়ে খুশী ৫শ’ অসহায় পরিবার

ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরের পশ্চিম সিংহরিয়া এলাকায় ৫শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত এসব পরিবার।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ভূজপুরের পশ্চিম সিংহরিয়া এলাকায় মরহুম বজল মেম্বারের নিজ বাড়িতে মরহুম মোহাম্মদ আবুল হোসেন মুন্সি পরিবারবর্গের ব্যবস্থাপনায় এবং কিংস অব ভূজপুরের চেয়ারম্যান সার্ভেয়ার মোহাম্মদ তারেক আজিজের পৃষ্ঠপোষকতায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহার পেয়ে অনেকেই বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের পরিবারের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে। এতে করে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করা সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক সার্ভেয়ার মোহাম্মদ তারেক আজিজ বলেন, এটি আমাদের পরিবারের একটি ধারাবাহিক মানবিক উদ্যোগ। পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করে আমরা প্রতি বছর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।
এসময় উপস্থিত ছিলেন নুরুল আলম প্রকাশ গুরা মিয়া মেম্বার, যুবদল নেতা মোহাম্মদ আরিফ, সার্ভেয়ার মোহাম্মদ জাকারিয়া, সমাজকর্মী মোহাম্মদ শাহ আলম, মো. ইমন সিকদার, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ হালিম সর্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ৫শ’ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর