বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শনে সংসদীয় প্রতিনিধি দল

মোঃ মাসুদুজ্জামান রাজিব    |    ০১:২৮ পিএম, ২০২৪-০৫-১৫

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শনে সংসদীয় প্রতিনিধি দল

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শন ও বেজা'র সাথে মতবিনিময় করেন দ্বাদশ জাতীয় সংসদের ৬ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল। জানা যায়, গত সোমবার সকালে পরিদর্শন দলের সদস্যরা শিল্প নগর পৌঁছালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউছুফ হারুন ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং শিল্প নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে ঘুরে দেখান। এর আগে বেজা'র উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্টদের সাথে পরিদর্শন দলের সদস্যরা শিল্পনগরের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বেজা'র কার্যালয়ে এক মতবিনিময় সভায় যোগ দেন।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর ভবিষ্যত বাংলাদেশের এক ‘রূপকল্প’। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত-সমৃদ্ধ-শিল্পোন্নত সোনার বাংলাদেশের স্বপ্ন পূরণে বর্তমান সরকারের একটি সফল উদ্যোগ এই স্মার্ট শিল্প নগরী। বিপুল সম্ভাবনা তৈরি হওয়ায় পর্যায়ক্রমে এই শিল্প নগরীতে দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে এমনটাই মন্তব্য করেন সংসদীয় পরিদর্শন প্রতিনিধি দলের সদস্যরা এবং শিল্পনগরের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করেন, চলমান কার্যক্রমের গতিশীলতা আরো বৃদ্ধির বিষয়ে সার্বিক আলোচনা ও সংশ্লিষ্ট সকলকে  প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। 

সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং দ্বাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ. কে আব্দুল মোমেন, (এমপি) শিল্প নগর পরিদর্শনে সংসদীয় কমিটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এসময় তিনি বলেন, শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন হবে মীরসরাই স্পেশাল ইকোনমিক জোন। প্রায় ৩৩ হাজার একর জমিতে গড়ে উঠা এই জোনে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানকার উৎপাদিত পণ্য রপ্তানি হবে বিদেশে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা বাংলাদেশকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। 

বেজা নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন পরিদর্শন দলের সদস্যের নিয়ে শিল্পনগরে নির্মিত দৃষ্টিনন্দন 'শেখ হাসিনা সরোবর' এ কিছু সময় অতিবাহিত করেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (এমপি), জাহিদ আহসান রাসেল (এমপি), হাবিবুর রহমান হাবিব (এমপি), নাহিম রাজ্জাক (এমপি), জারা জাবীন মাহাবুব (এমপি), মীরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, মীরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, বেজা ও বেপজা ও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীসহ মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, জোরারগঞ্জ থানার প্রতিনিধি চর শরৎ পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবীব, বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ শিল্পনগরের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ। 

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থেকে ১০ কিলোমিটার এবং বন্দর শহর চট্টগ্রাম থেকে ৬০ কিলোমিটার দূরে মীরসরাই, সোনাগাজী, সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল সৃজনের ফলে জেগে ওঠা চর জরিপ করে সরকার বিআরএস খতিয়ানের বিপরীতে জেএলনংঃ ১১৩, চর মোশাররফ, ১১০, পীরের চর, ১১১, সাধুর চর, ১১২, শিল্প চর মৌজা। তবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আইন-২০১০ বাস্তবায়নের জন্য বেজার অনুকূলে জেগে ওঠা চরাঞ্চলের এ মৌজাগুলো দীর্ঘমেয়াদী বন্দোবস্তি এবং আরো বেশ কিছু ভূমি স্থানীয়দের নিকট হতে অধিগ্রহণ করে সরকার। 

স্থানীয় গোপন সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু কুশীলবের যোগসাজশে তদাকথিত কিছু সংঘবদ্ধ চক্র রাজনৈতিক নেতাদের ছত্রছায়া ব্যবহার করে দরপত্র ছাড়া শিল্প নগরের উপকূলীয় বন উজাড় করে পুকুর, উপকূলীয় তীর রক্ষা বেড়ীবাঁধ সংলগ্ন নদী হতে সার্ভে সনদ নেই এমন ড্রেজার ও বাল্কহেডের সাহায্যে কাজের ওর্য়াক অর্ডারের নামে বালু উত্তোলনের পর তা বিক্রি করে। চাহিদা অনুযায়ী বালু কোম্পানীদের দেওয়ার পরও চাহিদার অতিরিক্ত বালু তুলে তারা স্তুপ করে রেখে সুবিধাজনক সময়ে তা অন্যকাজে বিক্রি এবং সরবারহ করে। এছাড়াও এ শিল্প নগরে স্থানীয়দের ব্যপক কর্মসংস্থান সৃষ্টি হবে এমন প্রতিশ্রুতি সরকার ঘোষণা করার পরও এখানে তেমন কাজের কোন ক্ষেত্র তৈরী হয় নি বরং ভূমি বরাদ্দ পাওয়া কোম্পানীগুলোর প্রয়োজনীয় বিভিন্ন কাঁচামাল অবকাঠামোগত উন্নয়নের উপকরণ, শ্রমিক সরবারহের কাজগুলো দখল করে রেখেছে একটি চক্র। পরিকল্পিত শিল্পনগরের পরিবেশ, জীববৈচিত্র, জলজ সম্পদ ক্ষতিগ্রস্ত করে সাসটেইনাবেল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) এর অভীষ্ট লক্ষ্যমাত্রা পূরণ না করে, শিল্পনগরের জন্য বন্দোবস্তি ও অধিগ্রহণ করা প্রায় ভূমির শ্রেণী পরিবর্তন এবং জবরদখল করে রেখেছে স্থানীয় সংঘবদ্ধ কিছু ভূমিদস্যু চক্র। 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে মদিনা ইসলামি মিশনের সৈয়দ আশরাফ জাঁহাগীর সিমনানী কনফারেন্স অনুষ্ঠিত

চট্টগ্রামে মদিনা ইসলামি মিশনের সৈয়দ আশরাফ জাঁহাগীর সিমনানী কনফারেন্স অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : গতকাল (২৯ জুলাই ২০২৬) ঐতিহ্যবাহী  মদিনা ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে “আশরাফী কনফারেন্স” বু...বিস্তারিত


ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত


স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত


গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর