বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উদ্যোগে হেল্থ ক্যাম্প ও মা সমাবেশ

বিহারী চাকমা, রাঙামাটি :    |    ০৩:৪০ পিএম, ২০২০-১০-১১

 টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উদ্যোগে হেল্থ ক্যাম্প ও মা সমাবেশ



পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের নোয়াদাম পাড়া কেন্দ্রে আয়োজিত হেল্থ ক্যাম্পে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বিরামহীনভাবে রোগী দেখলেন আর ব্যবস্থাপত্র দিয়ে গেলেন ডা. এসিনু মং। রাঙামাটি সদর হাসপাতালের পরিশ্রমী এ চিকিৎসকের দায়িত্বশীলতা নম্র ব্যবহারে মুগ্ধ হয়েছেন কাটাছড়ি নোয়াদাম গ্রামের সহজ সরল গ্রামবাসী হেল্থ ক্যাম্প আয়োজক কর্তৃপক্ষ। শনিবার সকালে রাঙামাটি পৌর এলাকার কাটাছড়ি এলাকার নোয়াদাম গ্রামে এ হেল্থ ক্যাম্প ও মা সমাবেশের আয়োজন করা হয়। 
ওইদিন সকাল থেকেই ডা. এসিনু মং  ঘন্টার পর ঘন্টা রোগী দেখেছেন তার মেডিকেল টিমের সদস্যদের সাথে নিয়ে ক্লান্তিহীনভাবে। নারী, শিশু, বৃদ্ধা, প্রতিবন্ধী, প্রসতি মা, গর্ভবতী মহিলা যারা হেল্থ ক্যাম্পে এসেছেন সকলেই ডা. এসিনু মং, মেডিকেল টেকনোলজিস্ট মনিনয়ন চাকমা ও মেডিকেল এসিস্ট্যান্ট রিনি চাকমা ধৈর্য্য সহনশীলতা ও নম্র ব্যবহারের প্রশংসা করছিলেন। মেডিকেল টিমের সদয় ও ভদ্র ব্যবহারে মুগ্ধ এলাকাবাসী। 
অন্যদিকে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক মঞ্জু মানস ত্রিপুরা, প্রোগ্রাম অফিসার জুলি চাকমা ও প্রকল্পের রাঙামাটি সদর উপজেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক তটিনী চাকমার সার্বক্ষনিক তৎপরতায় একটি সুন্দর ও সফল হেলথ ক্যাম্প  হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কার্বারী ও মুরুব্বীরা। ইউনিসেফের সহায়তায় এই হেল্থ ক্যাম্প ও মা সমাবেশটি আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প রাঙামাটি সদর উপজেলা কার্যালয়। 
শনিবার সকালে আয়োজিত হেল্থ ক্যাম্পে ৬৫ জনের রক্তগ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া ৪৭ জন রোগীকে ওষুধ ও ব্যবস্থাপত্র দেন ডা. এসিনু মং। সেবা গ্রহীতাদের মধ্যে ছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধা, প্রতিবন্ধী কিশোর, গর্ভবতী মহিলা, প্রসুতি মা, কিশোরী ও নানা বয়সের শিশুরা। 
পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের রাঙামাটি জেলা ব্যবস্থাপক মঞ্জু মানস ত্রিপুরা বলেন- পার্বত্য এলাকার গ্রামা লের মানুষ যাতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায় সে লক্ষে ইউনিসেফের সহায়তায় এ ধরণের প্রোগ্রাম করা হয়। গ্রামীন এলাকার মানুষের রক্তগ্রুপ নির্ণয় বিষয়টি অত্যন্ত প্রয়োজন। কার কখন রক্তের দরকার হয় তা কেউ জানে না। তাই প্রত্যেকের রক্তগ্রুপ যাতে জানতে পারে সেজন্য এই উদ্যোগ নেয়া হচ্ছে। সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত নিরলসভাবে চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেয়া ও রক্তের গ্রুপ নির্ণয় কাজে ধৈর্যের সাথে কাজ করায় মেডিকেল টিমের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 
রাঙামাটি সদর উপজেলা প্রকল্প ব্যবস্থাপক তটিনী চাকমা জানান- টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতাভুক্ত এলাকা কাটাছড়ি নোয়াদাম পাড়াকেন্দ্রে আয়োজিত মা সমাবেশ ও হেলথ ক্যাম্পে ৪৭জন রোগীকে ওষুধ ও ব্যবস্থাপত্র দেয়া হয়েছে। এছাড়া ৬৫জন মানুষের রক্তগ্রুপ নির্ণয়  ও  শিশুদের ওজন পরিমাপ করা হয়েছে।  
গ্রামা লে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা দান, বিনামুল্যে রক্তগ্রুপ নির্ণয়,  মা ও শিশু এবং কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়ার জন্য এ আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিসেফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় মানুষ। 

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর