শিরোনাম
টাঙ্গাইল প্রতিনিধি : | ০১:৫৩ পিএম, ২০২৩-০৯-০৯
টাঙ্গাইলের দেলদুয়ারে বালুবাহী একটি ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেরাতৈল-দুল্যা সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি তলিয়ে গিয়ে আহত হন চালকসহ ট্রাকের চার আরোহী। এদিকে, ব্রিজটি ভেঙে যাওয়ায় টাঙ্গাইল জেলা শহরের সঙ্গে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল। নৌকা দিয়া পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, শনিবার মধ্যরাতে টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। দক্ষিণ প্রান্তে পৌঁছালে ব্রিজটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে। এ সময় বিকট শব্দে ট্রাকটি পানিতে পড়ে যায়। উত্তর পাশে ব্রিজের অংশ সড়ক থেকে পূর্ব দিকে সরে গেছে। এ ছাড়াও দক্ষিণ অংশের রেলিং ভেঙে যায়। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত ট্রাক উদ্ধার ও ব্রিজটি মেরামতের কাজ শুরু হয়নি। স্থানীয়দের দাবি, এ পর্যন্ত ব্রিজটি চারবার ভেঙে পড়লো। সর্বশেষ ২০১৭ সালের ১৭ জুলাই সারবাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পড়েছিল। গত রাতে নতুন করে ভেঙে পড়লো। ব্রিজটি সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে নির্মাণের দাবি জানান এলাকাবাসী। সেহরাতৈল গ্রামের আরশেদ আলী জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ। দুই পাশে সতর্ক সংকেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। এরপরও অতিরিক্ত মালবোঝাই করে যানবাহন অহরহ চলাচল করে। গত রাতে বালুবোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। দেলদুয়ার থানার ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, বিষয়টি জানতে পেরে আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। চার জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকেই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। খুব দ্রুত সময়ে মেরামত করে যানবাহন চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited