বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঠিকানা বিভ্রাটে ৭ দেশে পোস্টাল ভোটের নিবন্ধন স্থগিত

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৫ পিএম, ২০২৫-১১-২৭

ঠিকানা বিভ্রাটে ৭ দেশে পোস্টাল ভোটের নিবন্ধন স্থগিত

পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়ার জন্য প্রবাসীদের নিবন্ধন কার্যক্রমে দেখা দিয়েছে বড় ধরনের জটিলতা। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটারদের পক্ষ থেকে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ার কারণে মধ্যপ্রাচ্যসহ সাতটি গুরুত্বপূর্ণ দেশে সাময়িকভাবে এই নিবন্ধন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম এর টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালিম আহমাদ এ তথ্য জানান। 
নির্বাচন কমিশন জানায়, ভোটারদের প্রদত্ত ঠিকানায় ত্রুটি থাকায় আপাতত সাতটি দেশে নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। দেশগুলো হচ্ছে— বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার কোনো ভোটারের কাছেই পাঠানো সম্ভব হবে না। এ কারণে বাধ্য হয়েই এই সাতটি দেশে নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সংশ্লিষ্টরা মনে করছেন, বিপুল সংখ্যক প্রবাসী ভোটার নিবন্ধনের সময় তাদের ডাক ঠিকানা বা বসবাসের ঠিকানা সম্পূর্ণভাবে বা নির্ভুলভাবে পূরণ করেননি। এর ফলে কমিশন পোস্টাল ব্যালট পেপার প্রেরণের ক্ষেত্রে অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে।
স্থগিত হওয়া দেশগুলোর প্রবাসী ভোটারদের প্রতি নির্বাচন কমিশন দ্রুত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছে। ইসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঠিকানা সংক্রান্ত জটিলতা নিরসন হলেই এই দেশগুলোতে আবার নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর