বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হলেন ওমানে নিহত ৪ ভাই

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৫:০৯ পিএম, ২০২৬-০৫-২০

পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হলেন ওমানে নিহত ৪ ভাই

ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইকে পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। স্বজনদের আহাজারি আর এলাকাবাসীর শোকে ভারী পরিবেশে বুধবার (২০ মে) সকাল ১১টায় রাঙ্গুনিয়া লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে চার ভাইকে পাশাপাশি দাফন করা হয়। জানাজার ইমামতি করেন তাদের একমাত্র জীবিত ভাই। জানাজা শুরুর আগে পাশাপাশি রাখা চারটি কফিন ঘিরে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। অনেকেই নীরবে চোখের পানি ফেলতে থাকেন। সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত ছিল—চার ভাইয়ের কফিন সামনে রেখে একমাত্র জীবিত ভাইয়ের ইমামতি করা। এ দৃশ্য উপস্থিত হাজারো মানুষকে আবেগাপ্লুত করে তোলে। এদিকে সকাল থেকেই জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন। একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো রাঙ্গুনিয়াজুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবারজুড়ে চলছে মাতম। জানাজায় বিএনপি-জামায়াতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, একসঙ্গে চার ভাইয়ের জানাজা আগে কখনও দেখিনি। পুরো এলাকা শোকে ভারী হয়ে গেছে। আরেক বাসিন্দা হারুনুর রশিদ বলেন, সকাল থেকেই মানুষ আসছে। কেউই চোখের পানি ধরে রাখতে পারছে না। এমন ঘটনা গ্রামের মানুষ সহজে ভুলবে না। জানাজা শেষে মরদেহগুলো নেওয়া হয় লালানগর গ্রামের বন্দাররাজাপাড়া জামে মসজিদসংলগ্ন কবরস্থানে। সেখানে আগে থেকেই পাশাপাশি খনন করা চারটি কবরে তাদের দাফন সম্পন্ন করা হয়। এর আগে ভোরে লাশবাহী দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে চার ভাইয়ের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এরপর থেকেই পুরো এলাকায় নেমে আসে শোক ও নীরবতা।

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর