বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ভারত-পাকিস্তানের খেলোয়াড়েরা আজকের ম্যাচে হ্যান্ডশেক করবে?

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৫২ পিএম, ২০২৫-১০-০৫

ভারত-পাকিস্তানের খেলোয়াড়েরা আজকের ম্যাচে হ্যান্ডশেক করবে?

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান নারী ক্রিকেট দল। আইসিসি নারী বিশ্বকাপের এই ম্যাচটিকে ঘিরে যেমন ক্রীড়াপ্রেমীদের আগ্রহ তুঙ্গে, তেমনি রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়ে পড়েছে ম্যাচের বাইরেও।
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপড়েন এবার সরাসরি প্রভাব ফেলেছে মাঠের আচরণবিধিতেও। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে জানানো হয়েছে, পাকিস্তান নারী দলের সঙ্গে টসের সময় কিংবা ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা কোনো ধরনের করমর্দন করবেন না।
বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা কয়েকদিন আগে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিসিসিআই সরকারের নীতির সঙ্গে সম্পূর্ণ একমত। তাই পুরুষ দলের মতো নারী দলও পাকিস্তানের বিপক্ষে কোনো করমর্দন বা যৌথ ছবি তুলবে না।’
এই সিদ্ধান্তে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে ক্রিকেট মহলে। অনেকে মনে করছেন, ক্রীড়া সম্পর্কের সৌহার্দ্যের জায়গায় রাজনীতির প্রভাব পড়ায় ম্যাচের উত্তেজনা আরো বেড়ে গেছে।
তবে মাঠের পরিসংখ্যান অবশ্য ভারতীয় দলের পক্ষেই। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১১ বার, এবং প্রতিবারই জয় পেয়েছে ভারত। এই জয়গুলোর বেশির ভাগই এসেছে বড় ব্যবধানে—পাঁচবার ১০০ রানের বেশি ব্যবধানে ও দুইবার ১০ উইকেটে।
হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে।
আজ জিততে পারলে তারা উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে ফাতিমা সানার পাকিস্তান প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে পিছিয়ে আছে।
কলম্বোয় গতকাল শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। আজকের ম্যাচেও হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও আয়োজকরা পূর্ণ ম্যাচ আয়োজনের ব্যাপারে আশাবাদী।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর